ফেসবুকে পরিবার নিয়ে কুরুচিকর পোস্ট। পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফেসবুকে পরিবার নিয়ে কুরুচিকর পোস্ট। পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা। দীপাবলীর পরের দিনই দীপ নিভেছে, ‘তিন ভুবনের পারে’ পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সৌমিত্র কন্যা। কিন্তু এরমধ্যেই সোশ্যাল মিডিয়ার কাণ্ড-কারখানা দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না পৌলমী বসু।

আরও পড়ুনঃ অশ্লীল ছবি পোস্ট অভিনেতার ফেসবুকে, সাইবার অপরাধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের

গত কয়েকদিন ধরেই প্রয়াত অভিনেতা ও তাঁর পরিবারকে নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছে নেটিজেনদের একাংশ। আর সেই কারণেই খানিকটা ক্ষুব্ধ পৌলমী। গোটা ঘটনার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা। করোনা আক্রান্ত হয়ে বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

তারপর থেকে টানা প্রায় ৪০দিন বাবার অসুস্থতার খবর শুনে দিন কেটেছে। রোজই তাঁর আরোগ্য কামনা করেছেন অভিনেতার পরিবার ও তাঁর অনুরাগীরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা বিফলে করে দিওয়ালির পরের দিনই দীপ নিভে যায়। আসে দুঃসংবাদ। চিরবিদায় নিয়েছেন প্রবাদপ্রতীম অভিনেতা। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর খবর ও তথ্য ছড়িয়ে পড়ে।

করোনা পরিস্থিতিতে কেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাজ করা থেকে আটকালেন না মেয়ে, পরিবার আর্থিকভাবে অভিনেতার উপর কতখানি নির্ভরশীল ইত্যাদি বিষয় নিয়ে নানা কুরুচিকর পোস্ট করা হয়। এরপরই মেজাজ হারান পৌলমী বসু। ফেসবুকে এমনই একটি লিংক পোস্ট করে তিনি লিখেছেন, “এই অর্ধেক সত্যি খবরের কোনও মানে নেই। এই নোংরামো কবে থাকবে? তারকাদের পরিবারকে নিয়ে মানুষ যা ইচ্ছা তাই বলে দেয়। সোশ্যাল মিডিয়া বলে যা খুশি তাই চলে!”

পরে কমেন্টে আবার লেখেন, এর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন তিনি। শোনা যাচ্ছে, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন সৌমিত্র কন্যা। এদিকে, লাগাতার রিপোর্ট করার জন্য পৌলমীর পোস্ট করা লিংকটি সরিয়ে দিয়েছে ফেসবুক। তবে তার আগেই ওই লিংকের লেখা হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। বাবাকে হারিয়েই সোশ্যাল মিডিয়ায় এমন অপ্রীতিকর পরিবেশের সম্মুখীন হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তবে অনেকেই এই পরিস্থিতিতে তাঁকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন