Parliament: অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, বাদল অধিবেশনের আগে সুর চড়াল বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করল লোকসভার সচিবালয়। নতুন তালিকায় ‘বিশ্বাসঘাতক’, ‘জুমলাবাজ’, ‘কালা দিন’ এর মতো শব্দগুলিকে রাখা হয়েছে। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। তার আগে অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়।যা নিয়ে উত্তাল রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ CPIM: বিজেপি বিরোধীতাই প্রধান লক্ষ্য, বৈঠকে বসছে পলিটব্যুরো

অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, তোলপাড় জাতীয় রাজনীতি 
অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, তোলপাড় জাতীয় রাজনীতি

প্রসঙ্গত, নতুন অসাংবিধানিক শব্দের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নতুন বেশ কিছু শব্দ রাখা হয়েছে।  তালিকায় রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো শব্দ। তাছাড়াও সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ প্রভৃতি শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে। হিন্দির তালিকায় রয়েছে ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি। সাংসদদের বলা হয়েছে নিএজদের বক্তব্যে এই শব্দ ব্যবহার করা যবে না।

এর পরেই সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্যুইট করে জানিয়েছেন, যেভাবে বিজেপি সরকার পরিচালিত হচ্ছে, তাতে এই শব্দগুলো প্রযোজ্য হওয়ার কথা। সেগুলোকেই এখন নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। ক্যাপশনে লিখেছেন এটা ‘নতুন ভারতের ডিক্সেনরি’।

অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, তোলপাড় জাতীয় রাজনীতি 

অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, তোলপাড় জাতীয় রাজনীতি 
অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ, তোলপাড় জাতীয় রাজনীতি

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ক’দিনর মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে। সাংসদদের উপরে হাস্যকর নির্দেশিকা জারি হয়েছে। আমরা এখন থেকে সংসদে নিজেদের বক্তব্যে পেশ করার সময় ‘মৌলিক’ শব্দগুলিই ব্যবহার করতে পারব না। যেমন, লজ্জাজনক. অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্ত, কপটতা, অযোগ্য। আমি এই শব্দগুলি ব্যবহার করব। সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত