Abhishek Banerjee: অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চোখের চিকিৎসা করাতে সস্ত্রীক বিদেশ গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট এবং দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের সম্মতিতেই তাঁর এই বিদেশযাত্রা। কিন্তু বিরোধীরা চুপ থাকছে কই! এনিয়ে শুরু হয়েছে কটাক্ষ, আক্রমণের পালা। তবে পাল্টা জবাব দিতে পিছু পা হয়নি শাসক দলও।

আরও পড়ুন: পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে যে কুৎসিত ও ব্যক্তিগত আক্রমণ করছেন, তাতে সন্দেহ হচ্ছে যে তাঁদের বাড়িতে কেউ কখনও অসুস্থ হননি। তিনি তো আইনসম্মতভাবে বিদেশ গিয়েছেন। অথচ কুরুচিকর প্রচার চলছে।” কুণাল ঘোষ আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের পাওয়ায় দেখাতে কিন্তু বিদেশে যাননি। ভয়ঙ্কর দুর্ঘটনায় তাঁর চোখের চোট লেগেছিল, তার নিয়মিত অস্ত্রোপচার চলছে। কলকাতা থেকে সেই চিকিৎসা হয়। এখনও সম্পূর্ণ সুস্থ হননি বলে বিদেশ যেতে হয়েছে। এবারও চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি।”

অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের

কয়েকদিন আগেই চোখের চিকিৎসা করাতে আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলা এবং নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নিষেধাজ্ঞা মানতে হয়। সেই মতই ইডিকে চিঠি দিয়ে তাঁর বিদেশযাত্রার অনুমতি প্রার্থনা করে রেখেছিলেন অভিষেক। সেই আবেদনে শিলমোহর নিতেই জন্যই আদালতের দ্বারস্থ হন তিনি।

অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। জানা গিয়েছিল, অভিষেকের বাঁ দিকের চোখের অপটিক্যাল লোব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। তারই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসার পর আপাতত তাঁর চোখ কিছুটা ভাল। কিন্তু পুরোপুরি সুস্থ নন তিনি।

অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের

অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের
অভিষেকের বিদেশ যাত্রায় ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের, কড়া জবাব তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন