এটা দেশের নয়, বিহার-অন্ধ্রের বাজেট! ফের বঞ্চিত বাংলা? অভিযোগ বিরোধিদের

বাজেট পেশ হতেই উঠছে অসাম্যের অভিযোগ। বিজেপি বা এনডিএ শরিকদের অধীনে থাকা রাজ্যগুলিকে বেছে বেছে বিশেষ সুবিধা। বঞ্চিত বিরোধি রাজ্যগুলি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, সেক্ষেত্রেও বিতর্ক পিছু ছাড়ল না। উঠছে অসাম্যের অভিযোগ। বিজেপি বিরোধিদের বক্তব্য, এই বাজেট দেশের বাজেট নয়, বরং বিহার-অন্ধ্রপ্রদেশের বাজেট! কারণ, বিহারের জন্য বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। পূর্ব ভারতকে বিশেষ গুরুত্ব দিয়ে পূর্বোদয় প্রকল্পের কথা ঘোষণা হলেও তা কি যথেষ্ট? ফের কি একবার বঞ্চিত হল বাংলা? প্রশ্ন বিরোধিদের।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সমর্থন নিয়ে ফের একবার দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দুই গুরুত্বপূর্ণ শরিক, চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। এই দুই দল ২৮ আসন দিয়ে সমর্থন করে বিজেপিকে। যার ওপর ভিত্তি করেই ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। যে কারণে এবারের বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন নরেন্দ্র মোদি, এরকম অভিযোগ বিরোধিদের।

এটা দেশের নয়, বিহার-অন্ধ্রের বাজেট! ফের বঞ্চিত বাংলা? অভিযোগ বিরোধিদের

আগেই মোদি কথা দেন, বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র সরকার। আর অবশেষে দেখা গেল তাই হল। কথা রাখলেন প্রধানমন্ত্রী। বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে। অন্ধ্রপ্রদেশের পাবে ১৫ হাজার কোটি টাকা। বিহারে নতুন বিমানবন্দর ও মেডিকেল কলেজ তৈরি করা হবে। বিহারে ২১ হাজার কোটি টাকার পাওয়ার প্লান্ট। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ। চালু হবে বিহার-পাটনা পূর্ণিমা এক্সপ্রেস। বিহারে বুদ্ধগয়া-বৈশালী এক্সপ্রেস ওয়ের ঘোষণা। নালন্দাকে টুরিস্ট স্পট হিসেবে উন্নতি করা হবে। অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হবে। বিশাখাপত্তনম-চেন্নাই করিডরের কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশে গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি টাকা।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বাজেটের পর বলেছেন, “এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশের কথা ভেবে করা হয়েছে। সেটা ত হতেই হত। বিজেপি না হলে ক্ষমতায় আসতেই পারত না। আর বাংলাকে বনচিত করা হবে, সেটাই খুব স্বাভাবিক।” কংগ্রেসের শশী থারুর, কর কাঠামোর পরিবর্তনকে কেবল সাধুবাদ জানালেও তিনি বলেছেন, এই বাজেটে গুরুত্বপূর্ণ এমন কিছুই নেই যাতে দেশের যুবক-যুবতীরা অর্থাৎ ইয়ং জেনারেশন উপকৃত হবে।

এটা দেশের নয়, বিহার-অন্ধ্রের বাজেট! ফের বঞ্চিত বাংলা? অভিযোগ বিরোধিদের

তবে, দেশের পূর্বাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃতীয় ইন্ডিয়া সরকারের বাজেটে পূর্বোদয় উদ্যোগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য এই পূর্বোদয় প্রকল্প নেওয়া হয়েছে। যাতে এইসব রাজ্যের মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরি লক্ষ্যে বিভিন্ন রকম কাজ করা হবে। কিন্তু, সেখানে বাংলায় একটি মাত্র রাস্তার কথা ঘোষণা হয়েছে। সেটি হল, কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।

এটা দেশের নয়, বিহার-অন্ধ্রের বাজেট! ফের বঞ্চিত বাংলা? অভিযোগ বিরোধিদের

এবারের বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হল। কৃষিখাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা। পাঁচ রাজ্যে কিসান ক্রেডিট কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরি হবে। বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন বলে জানালেন নির্মলা সীতারামন। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য, সৌর বিদ্যুতের, ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধের। ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত