রাজভবনে আগত দিল্লির শিখ প্রতিনিধি দলকে ‘গিরগিটি’ বলে আক্রমণ কলকাতার শিখ সম্প্রদায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজভবনে আগত দিল্লির শিখ প্রতিনিধি দলকে ব্যাপক আক্রমণ কলকাতার শিখ সম্প্রদায়ের। বিজেপির নবান্ন অভিযান থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হন বলবিন্দর সিং নামের এক শিখ যুবক। পরে বিজেপি দাবি করে তিনি দলীয় নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডের দেহরক্ষী। কিন্তু মিছিলে বন্দুক সাথে রাখার অপরাধে বলবিন্দর কে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, আজ পাগড়ি বিতর্ক কে আরও উসকে দিয়ে রাজ্যে আসে দিল্লির শিখ প্রতিনিধি দল। রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা।

আরও পড়ুনঃ বন্দুক নিয়ে ধৃত বলবিন্দর সহ ২ বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।

মনজিন্দর সিং সিরসার নেতৃত্বে রাজ্যপালের হাতে দু পাতার একটি চিঠি দিয়েছে শিখ সম্প্রদায়ের ওই শীর্ষ ধর্মীয় সংগঠন। তাঁদের দাবি, অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দোষী পুলিশদের শাস্তি দিতে হবে। তবে তাঁরা জানিয়ে দেন, পুলিশের শীর্ষ কর্তা বা মুখ্যমন্ত্রীর তরফে যেন মূল অভিযুক্তকে আড়াল না করা হয়। মনজিন্দর সিং সিরসা বলেন, ‘‌সরকার চোখ তুলে তাকাক।’‌

রাজভবনে আগত দিল্লির শিখ প্রতিনিধি দল কে ব্যাপক আক্রমণ কলকাতার শিখ সম্প্রদায়ের। এদিকে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসার আচমকা কলকাতায় আসা এবং সোজা রাজ্যপালের সাথে দেখা করে বলবিন্দর কে নিয়ে অভিযোগ জানানোতে চরম ক্ষুব্ধ হয়েছে রাজ্যের শিখ সম্প্রদায়। মনজিন্দর সিং সিরসা কে কলকাতার গুরুদুয়ারা বড়া শিখ সঙ্গত থেকে কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে নজিরবিহীন আক্রমণ করা হয়েছে মনজিন্দর সিং সিরসা কে। চিঠিটি বলা হয়েছে “আপনি একজন রাজনৈতিক গিরগিটি, কলকাতায় এসেছিলেন কুম্ভীরাশ্রু বইয়ে গেলেন। একটা স্পর্শ্বকাতর ঘটনা কে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করলেন। মনে রাখবেন কলকাতার কোন শিখ আপনার পাশে নেই।” চিঠিতে কলকাতার গুরুদুয়ারা বড়া শিখ সঙ্গত এর সভাপতি আরও লিখেছেন, “আপনার ‘পাপেট মাস্টার’ মোদী প্রতিদিন পাঞ্জাবের সর্দার এবং কৃষকদের সাথে খারাপ ব্যাবহার করে চলেছেন, এই বিষয়ে আপনার কোন মন্তব্য পাওয়া যায়না কেন?”

মনজিন্দর কে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার সাথে পাঞ্জাবের সুসম্পর্ক রয়েছে। আর সেই সুসম্পর্কে যদি চিড় ধরে তাহলে তাঁর সমস্ত দায়ভার দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসাকে নিতে হবে। দেখুন সেই চিঠি।

letter

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত