নজরবন্দি ব্যুরোঃ করোনার খালি শয্যা থেকে ভর্তি, সব আপডেট নিয়ে অনলাইন পরিষেবা চালু রাজ্যে। যে হারে বাংলায় দিনের দিন বাড়ছে সংক্রমণ আর পাল্লা দিয়ে কমছে অক্সিজেন, হন্যে হয়ে খুঁজতে হচ্ছে বেড। পরিস্থিতে রীতিমত আতঙ্কে রোগীর পরিবার পরিজনেরা। কোন হাসপাতালে কত বেড খালি বা অক্সিজেন কোথায় পাওয়া যাবে এই মুহুর্তে একে অপরের সাহায্য করতে সোশ্যাল মিডিয়া ব্যাবহার করছেন অনেকেই।
আরও পড়ুনঃ গণনার আগে এক্সট্রা ক্লাস! প্রার্থী-এজেন্ট নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠক মমতার।


চেনা অচেনা সকল মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বহু মানুষ। চারপাশে জখন রোগীকে নিয়ে হন্যে হয়ে বেড খুঁজছেন পরিবার পরিজনেরা, তখন রাজ্যের সরকারি করোনা হাসপাতালগুলিতে খালি শয্যার সন্ধান দিতে নতুন অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার।শুরু হচ্ছে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট নামক পোর্টাল। যেখানে ঢুকলে রাজ্যের কোন জেলায় কোন সরকারি হাসপাতালে কতগুলি কোভিড বেড খালি আছে তার সমস্ত আপডেট দেওয়া থাকবে। শুধু তাই নয়, ওই পোর্টালের মাধ্যমে হাসপাতালে ভর্তির জন্য আবেদনও জানাতে পারবেন আক্রান্তের পরিবার।
করোনার খালি শয্যা থেকে ভর্তি, সব আপডেট নিয়ে অনলাইন পরিষেবা চালু রাজ্যে। গতবছর কোভিডের প্রথম ঢেউয়ের সময় পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফ থেকে ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পরিষেবা চালু হয়েছিল। সেখানে রোগীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানো যেত। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সামনে বিপর্যস্ত রাজ্যবাসীর জন্য ফের সরকারি হাসপাতালের সমস্ত খুঁটিনাটি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে চালু হলো ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট নামক পোর্টাল।







