নজরবন্দি ব্যুরো: সাবধান, বিশ্বে করোনা আক্রান্ত প্রতি ১০ জনে একজন! অতিমারি করোনা ভাইরাস এর যা পরিস্থিতি তাতে করোনা আক্রান্ত গোটা বিশ্বে প্রতি ১০ জনে একজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনই ইঙ্গিত দিয়েছে গত সোমবার। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা নিশ্চিত ভাবে বলা হয়েছে তার কুড়ি গুন। এর ফলে সতর্ক করা হয়েছে আগামী দিনগুলি খুবই কঠিন বলে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের এগজিকিউটিভ বোর্ডে ডক্টর মাইকেল রেয়ন বক্তব্য রাখতে গিয়ে জানান, “করোনার দিকে নজর দিয়ে শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীকে দেখতে গিয়ে লক্ষ্য করা গিয়েছে গোটা বিশ্বের বেশির ভাগই ঝুঁকির মুখোমুখি।” তিনি আরো জানান, অতি মহামারী চললেও এই সংক্রমণ আটকানোর এবং প্রাণ বাঁচানোর সরঞ্জাম রয়েছে।
ডক্টর রেয়ন জানান, করোনা আক্রান্ত বেড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, ইউরোপে বেড়েছে মৃত্যুর সংখ্যা। তুলনায় কিছুটা ইতিবাচক রয়েছে আফ্রিকা এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলের অবস্থা।
মাইকেল রায়ান জানান, করোনই আক্রান্ত বর্তমান হিসেবে বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ।তিনি বলেন বিভিন্ন দেশের উপস্থিত সদস্যরা যারা এই বোর্ডে রয়েছেন তাদের আরও তহবিলের ব্যবস্থা করার কথা।


সাবধান, বিশ্বে করোনা আক্রান্ত প্রতি ১০ জনে একজন! বিশ্বের জনসংখ্যা বর্তমানে ৭.৬ বিলিয়ন ধরে হিসেব করে দেখা গিয়েছে লোক আক্রান্ত ৭৬০ মিলিয়ন এর উপর যেখানে নিশ্চিত আক্রান্ত ধরা হয়েছিল ৩৫ মিলিয়ন গোটা বিশ্বে। বিশেষজ্ঞদের ধারণা, করোনা আক্রান্তের সংখ্যা যা পাওয়া যাচ্ছে তার থেকে অনেক কম করে দেখানো হচ্ছে।








