Crime: লরির আসন চেক করতেই চোখ কপালে, উদ্ধার হল দেড় কোটির গাঁজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার নাকা চেকিং চলাকালীন ধরা পড়ল দেড় কোটির গাঁজা। চেক পোস্টে দাঁড় করানো ছিল লরিটি। হঠাৎ করেই তল্লাশি চলাকালীন পুলিশ কর্মীদের চোখ পরে চালকের আসনে। তল্লাশির সময় সেখানে একটি গামছা বাঁধা পুটলি চোখে পরে তাদের। সেই পুটলি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। উদ্ধার হয় ১২৬৮ কেজি গাঁজা।

আরও পড়ুনঃ তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

এই ঘটনাটি ঘটেছে বনগাঁর নেতাজিনগর এলাকায়। রাস্তার ধারে ওই দশ চাকার গাড়িটি দাড় করানো ছিল। ওই লরি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমানে গাঁজা। যার বাজার মুল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকা। পুলিশ সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করেছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলছে তদন্ত।

1 29

গোপন সুত্রের খবর পেয়েই পুলিশ সেই স্থানে গিয়েছিল। কিন্তু এই বিপুল পরিমানে গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল। কিংবা অন্য কোন স্থান থেকে আমদানি করা হয়েছিল নাকি। কোনরকম তথ্য এখনও অবধি পাওয়া যায়নি। সমস্ত বিষয়টি খুঁটিয়ে দেখছে পুলিশ।

লরির আসন চেক করতেই চোখ কপালে, উদ্ধার বিপুল পরিমান গাঁজা

2 20

এর আগেও বনগাঁ থেকে বহু অসামাজিক কাজের খবর পাওয়া গিয়েছিল। উদ্ধার হয়েছিল কিছু পরিমান গাঁজা। কিন্তু এই প্রথম এত বৃহৎ পরিমানে গাঁজা উদ্ধার করা হল। ফলে এর পেছনে বড় কোন মাথা আছে কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত