নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৫ ডিসেম্বর, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৪৯ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৫০ তম দিন। বছর শেষ হতে আরও ১৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
১৯৩৫- বাংলাদেশি চিত্রশিল্পী, বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক এ কে এম আব্দুর রউফ।
১৯৩৩- বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ।
১৯০৮- রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দ।
১৯০৫- ভারতের নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক ইরাবতী কার্বে।
১৯০০- ভারতের স্বাধীনতা সংগ্রামী ও সাবেক লোকসভা সদস্য সতীশচন্দ্র সামন্ত।
১৮৩২- ফরাসি প্রকৌশলী, আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল।

মৃত্যু
২০২০- বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী।
২০১৬- হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী।
২০০৭- ভারতীয় বাঙালি লেখক ও চিত্রনাট্যকার নবেন্দু ঘোষ।
১৯৬৬- মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর ওয়াল্টার এলিয়াস ডিজনি।
১৯৫০- ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেল।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
২০২১- কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর আবহমান অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করে।
২০০৬- ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়।
১৯৯৩- সাত বছর আলোচনার পর ১১৭টি দেশ গ্যাট চুক্তিতে সম্মত হয়।
১৯৭৭- জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) গঠিত হয়।

১৯৭৫- পশ্চিম আফ্রিকায় অবস্থিত পশ্চিম সাহারা এলাকা থেকে স্পেনীয়রা সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে।
১৯৪৫- জাপান দখলের পর জেনারেল ডগলাস ম্যাকআর্থার শিন্তো ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন।
১৯৪১- আজকের দিনে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।







