‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার বঙ্গভঙ্গের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ হওয়ার পরেই পাহাড়ে বন্ধের ডাক দিল গোর্খাল্যান্ডপন্থীরা। আগামী বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হল। বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা এই বন্ধের ডাক দিয়েছেন।

আরও পড়ুনঃ দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত আলিয়া, পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখুন

দীর্ঘদিন পর পাহাড়ে ফের এই বন্ধের ডাকে ঘনিয়েছে দুশ্চিন্তার মেঘ। কারণ, বৃহস্পতিবার রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যদিও বন্ধের আওতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না দার্জিলিং, কালিম্পং এলাকার পরীক্ষার্থীরা।

‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা
‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা

আর এই ঘোষণার মধ্যেই শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করে, বনধ করে দেখাই আমার ক্ষমতা, পরিষ্কার বলে দিচ্ছি, কোন বনধ হবে না। বনধ করলে আমরা বনধ সমর্থন করব না’।

‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা

মমতার দাবি, ‘‘পাহাড়ে কেউ কেউ মাঝেমধ্যে বন্ধ ডাকেন। তবে উন্নয়নের জন্য নয়। কী করে পাহাড়ে অশান্তি করা যায়, সে জন্য।’’ তাঁর হুঁশিয়ারি, ‘‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।

‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’, কড়া বার্তা দিলেন মমতা

14 11

প্রশাসনের পক্ষ থেকে আমি পরিষ্কার নির্দেশ দিচ্ছি, কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, সে আন্দোলন করতেই পারেন, তবে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন