নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় নম্বর দেওয়া এবং প্রার্থী বাছাইকে কেন্দ্র করে জট পাকাতে শুরু করেছিল। এমনকি হাইকোর্টের সিদ্ধান্তেও জট কাটেনি। শুক্রবার সেই মামলায় যুগান্তকারী রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে পরীক্ষার্থীদের দেখাতে হবে খাতা এবং ওএমআর শিট। একইসঙ্গে ওরিজিনাল ওএমআর শিট দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বাজেট অধিবেশনে সংসদের অঙ্ক বাতলে দেবেন মমতা, ভার্চুয়ালে বৈঠক করবেন সাংসদের সঙ্গে


উল্লেখ্য, প্রসঙ্গত, ২০১৪ সালে ৭৩৮টি শূন্য পদে নিয়োগে টেটে উত্তীর্ণদের নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকতে একটি তালিকা প্রকাশ করেছিল পর্ষদ। সেই তালিকার বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন পাঁচ পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ ছিল, ওই পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। বোর্ডের তরফে জানানো হয়, ওই ৬ প্রশ্নে যে কোনও উত্তর দিলেই পূর্ণ নম্বর দেওয়া হবে। কিন্তু তা করা হয়নি। ওই প্রশ্নভুলের বিষয়টি গড়ায় আদালতের এজলাসে। অভিযোগ, অনেকেই ওই ছয় প্রশ্নের জন্য নম্বর পেলে পাশ করতেন। কিন্তু তাঁদের নম্বর দেওয়া হয়নি।

এরপর মামলাকারীদের অভিযোগ ছিল অফলাইনে তাঁরা আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি। পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। কেন তাঁদের মেধাতালিকায় নেওয়া হল না? এই প্রশ্ন তোলেন মামলাকারীরা। কেন তাঁদের বিষয়টি পুনরায় বিবেচনা করা হল না? প্রশ্ন তোলেন তাঁরা। সে সময় বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন তাঁদের ভেরিফিকেশন করতে হবে। আদালতের সেই আদেশ দেখে আরও পরীক্ষার্থীরা আবেদন জানান। তাঁদের ক্ষেত্রেও একই নির্দেশ দেয় আদালত। সেই সময় বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য ছিল, গ্রিভ্যান্স সেলের মাধ্যমে বিষয়টি দেখা হোক। আলাদা করে মামলা দায়ের করার প্রয়োজন নেই।


সেখানে একাধিক পরীক্ষার্থীরা আবেদন জানায়। এমনকি ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য যাদের নাম ছিল তাঁদেরকেও বাদ দেওয়া হয়। পর্ষদের তরফে বলা হয় “তোমরা পাশ করতে পারোনি”। তখন তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। শুক্রবার মামলার শুনানি ছিল। যা এদিনেও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওঠে। যেখানে মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং দিব্যেন্ট চট্টোপাধ্যায়। সেখানেই যুগান্তকারী নির্দেশ দিয়েছে আদালত।
পরীক্ষার্থীদের দেখাতে হবে খাতা এবং ওএমআর শিট, স্বচ্ছতা ঘিরে প্রশ্ন

আদালতের তরফে জানানো হয়েছে মামলাকারীদের কাটা এবং ওএমআর শিট দেখাতে হবে। তাঁরা যে পাশ করেনি সেবিষয়ে তাঁদেরকে অরিজিনাল শিট দেখাতে হবে পর্ষদকে।








