ওমিক্রন আক্রান্তদের জন্য নির্দিষ্ট হল শহরের ৬ হাসপাতাল, জেনে নিন সেগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দু’বছর ধরে আমাদের রাজ্য, আমাদের দেশ তথা গোটা বিশ্বকে ভোগাচ্ছে করোনা। যা ইতিমধ্যেই মহামারী রূপ ধারণ করেছে গোটা বিশ্ব জুড়ে। আর এবার করোনার নতুন স্টেন ওমিক্রন। জানিয়ে ফের ব্যতিব্যস্ত গোটা পৃথিবী । আমাদের দেশেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়ে গিয়েছে। আর এই ওমিক্রন থেকে ছাড়া পায়নি আমাদের রাজ্যও।

আরও পড়ুনঃ নতুন বছরে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ, আপনি জানেন আপনার বাচ্চা কোন টিকা পাবে?

বর্তমানে পশ্চিমবঙ্গে ওমিক্রন রোগীর সংখ্যা ৬ জন। আর এই নতুন স্টেন নিয়ে সতর্ক রাজ্য সরকার থেকে বিশেষজ্ঞরা। তাই এবার এই ভেরিয়েন্ট এর সংক্রমণ রুখতে রাজ্যের ছটি হাসপাতালকে চিহ্নিত করা হলো। অর্থাৎ এই হাসপাতাল গুলিতেই হবে ওমিক্রন রোগীর চিকিৎসা। হাসপাতাল গুলি হল আমরি, অ্যাপেল, বেলভিউ, উডল্যান্ড, সিএমআরআই, চার্নক, ফর্টিস।

এছাড়াও সরকারি হাসপাতাল হিসেবে থাকছে বেলেঘাটা আইডি হাসপাতাল। ওমিক্রন আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে হবে সে বিষয়ে একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালগুলিতে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরটি থাকবে কোভিড পজেটিভ দের জন্য। দ্বিতীয় স্তরটি থাকছে কোভিড আক্রান্ত রোগী যাদের সন্দেহ করা হচ্ছে ওমিক্রন আক্রান্ত হতে পারেন বলে তারা।

ওমিক্রন আক্রান্তদের জন্য নির্দিষ্ট হল শহরের ৬ হাসপাতাল, জেনে নিন সেগুলি

এর পাশাপাশি শেষ স্তরে রাখা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। যেখানে করোনার ওমিক্রন আক্রান্ত রোগীকে রাখা হবে। এখানেই শেষ হচ্ছেনা । চিকিৎসা পদ্ধতিতে এরপরে ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ টি RTPCR পরীক্ষা করা হবে । দুটি নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত ওই অমিক্রণ রোগীকে ছুটি দেওয়া যাবে না। বর্তমানে যে ৬ জন রোগী এই নতুন ভ্যারিয়েন্ট এ আক্রান্ত তারা রয়েছেন সরকারের নির্দিষ্ট এই হাসপাতালগুলিতে। সেখানেই চলছে তাদের চিকিৎসা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত