Om Prakash Mishra: উচ্চ শিক্ষায় সংকট, প্রতিবাদ সভার ডাক ওম প্রকাশের, অংশ নেবেন ব্রাত্যও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশ তথা রাজ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানান বাধাবিপত্তির সম্মুখীন হতে হয় পড়ুয়াদের, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকের অভবে ধুঁকছে এবং সব মিলিয়ে যে সংকটজনক পরিস্থিতি, তার প্রতিবাদেই একটি জাতীয় স্তরের আলোচনা সভা ডাকলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য ওম প্রকাশ মিশ্র। আগামী ২ রা অগস্ট অর্থাৎ বুধবার কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি হলে আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

আরও পড়ুন: মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

সাম্প্রতিক সময়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ওম প্রকাশ মিশ্র। অন্যদিকে, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত আইপিএস নিয়োগ করেছেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যের সঙ্গেও সংঘাত চরমে। এছাড়া জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান ভিন্ন। সেই সব কারণের জন্যই এই আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন বলেই অনুমান। মূলত উচ্চ শিক্ষায় ক্ষেত্রে যে সংকট এবং তার মোকাবিলা কীভাবে সম্ভব তা নিয়েই আলোচনা হবে। কে কে থাকবেন এই জাতীয় সম্মেলনে?

উচ্চ শিক্ষায় সংকট, প্রতিবাদ সভার ডাক ওম প্রকাশের, অংশ নেবেন ব্রাত্যও

প্রধান বক্তাদের মধ্যে থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যোগেন্দ্র যাদব (প্রাক্তন সদস্য, ইউজিসি), অধ্যাপক অপূর্ভানন্দ (দিল্লি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক গৌরব বল্লভ (এক্সএলআরআই, জামশেদপুর), ডঃ আর কে চৌহান (প্রাক্তন সম্পাদক, উইজিসি), অধ্যাপক মহালক্ষ্মী রামাকৃষ্ণণ (সিএইচএস, জেনইউ), অধ্যাপক অভিরূপ সরকার (আইএসআই), ডঃ সুবোধ সরকার (কলকাতা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

উচ্চ শিক্ষায় সংকট, প্রতিবাদ সভার ডাক ওম প্রকাশের, অংশ নেবেন ব্রাত্যও

ওম প্রকাশ মিশ্র ছাড়াও এই সম্মেলনের ভাবনায় রয়েছেন রাজ্যের অধ্যাপক এবং শিক্ষাবিদদের একাংশ। এখন, এই আলোচনা সভা আদৌ কতটা কার্যকরী হয়, এবং পড়ুয়াদের জন্য কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার।

     উচ্চ শিক্ষায় সংকট, প্রতিবাদ সভার ডাক ওম প্রকাশের, অংশ নেবেন ব্রাত্যও

উচ্চ শিক্ষায় সংকট, প্রতিবাদ সভার ডাক ওম প্রকাশের, অংশ নেবেন ব্রাত্যও

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত