Mamata Banerjee: মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়দের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু জরুরী ভিত্তিতে এই মামলা শুনতে চাইল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, এখন তালিকায় এই মামলার তুলনায় অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে জমি অধিগ্রহণ করে পুনর্বাসন, ব্যবসায়ীদের ঋণের ব্যবস্থা, মঙ্গলাহাট নিয়ে আপোষ চান না মমতা

জানা গিয়েছে, ২০২২ সালে কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল, ২০১৩ সালের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ ভাই ও তাঁদের পরিবারের সম্পত্তি বিপুল বেড়ে গিয়েছে। মামলাকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ২ বছরের মধ্যেই তাঁদের সম্পত্তি বাড়তে শুরু করে। বর্তমানে মামলাটির জরুরী শুনানির আবেদন করা হয়। মঙ্গলবার আদালতে জানানো হয়, এই মামলাটি ৬৬০ নম্ব্র আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ এই মামলার জরুরী শুনানিতে আপত্তি জানায়।

মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

আবেদনকারী হাইকোর্টে জানিয়েছিল, আয়কর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মামলায় জরুরী কিছু বিষয় সামনে এসেছে। তিনি জানিয়েছেন, এই মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সংক্রান্ত মামলা। এর আগে এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল। আয়কর দফতর সেইমত হলফনামা দিয়েছে।

মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণভাবেই জীবনযাপন করেন। বিভিন্ন সভা-অনুষ্ঠানে তিনি দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন হয় সেটি তিনি নেন না। বরং নিজের লেখা কবিতা, আঁকা ছবির মাধ্যমে উপার্জন করেন। এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পরিবারের কোনও আর্থিক সম্পর্ক নেই। উৎসব এবং বিশেষ দিনগুলিতে একসঙ্গে মিলিত হন। এর বাইরে আলাদা কিছুই নেই।

মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট
মমতার আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত মামলা, জরুরী ভিত্তিতে শুনতে চাইল না হাইকোর্ট

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত