ভোট শেষ, ফের পর পর দু দিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  জ্বালানি তেলের দাম গত ফেব্রুয়ারিতে প্রথমবার রাজস্থান ও মধ্যপ্রদেশে ১০০-র গণ্ডি পেরিয়েছিল। মার্চে ভোট শুরুর আগে স্বস্তি দিয়ে কমে মূল্য। এমনকী দীর্ঘদিন দামও বাড়েনি। কিন্তু ভোট মিটতেই করোনা আবহে নতুন করে ফের ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের মূল্য। আর ফলে চিন্তায় সাধারণ মানুষও।

আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রণ ফার্স্ট প্রায়োরিটি! আজই নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী মমতার

টানা দ্বিতীয় দিন, ভোট শেষ হতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের মূল্য। বুধবারও ফের দাম বাড়ল জ্বালানির। এই নিয়ে টানা দ্বিতীয় দিন। যা ইতিমধ্যে চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে।

দেশজুড়ে ১৯ পয়সা পর্যন্ত বেড়েছে লিটারপিছু পেট্রলের  দাম। রাজধানী দিল্লিতে এদিন এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭৪ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে এক লিটার পেট্রল মিলছে ৯৭ টাকা ১২ পয়সায়। এ শহরেও দামী হয়েছে পেট্রল।

কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৯০.৭৬ টাকা থেকে বেড়ে হল ৯০.৯২ টাকা। এখানে পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। অন্যদিকে, আরেক মহানগর চেন্নাইয়ে পেট্রল মিলছে লিটারপ্রতি ৯২.৭০ টাকায়। একইভাবে দেশজু়ড়ে দাম বেড়েছে ডিজেলেরও। লিটারপিছু ২১ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম।

দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮১.১২ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে এক লিটার ডিজেল মিলছে ৮৮ টাকা ১৯ পয়সায়। এ শহরেও দামী হয়েছে ডিজেল।কলকাতায় এক লিটার ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৩.৯৮ পয়সা। অন্যদিকে, চেন্নাইয়ে ডিজেল মিলছে লিটারপ্রতি ৮৬.০৯ টাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন