নজরবন্দি ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। একুশের এই নির্বাচনে ভোট কর্মীরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ঐক্যমঞ্চ। এই চিঠি লিখেছেন ভোট কর্মী ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি আলতাফ আহমেদ এবং রাজ্য সাধারণ সপাদক স্বপন মণ্ডল।
আরও পড়ুন: ‘দুর্বল কৃষকরাই আত্মহত্যা করেন,’ বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
রাজ্যে সর্বস্তরের ভোটকর্মীদের একটি মঞ্চ হল ভোটকর্মী ঐক্যমঞ্চ। বিগত কয়েকটি নির্বাচনে এই মঞ্চ ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিকবার রাজ্যজুড়ে রাস্তায় নেমেছে এবং সম্ভাব্য অসুবিধাগুলি সময়ে সময়ে আধিকারিকদের অবহিত করেছে। আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত সংবেদনশীল হতে যাচ্ছে সেটা সকলেই জানেন। আর নিরপেক্ষ ভোট করানো এই রাজ্যে একটা বড় চ্যালেঞ্জ।
এদিকে এই রাজনৈতিক উত্তাপের আঁচ যাতে কোনওক্রমেই ভোটকর্মীদের গায়ে ন লাগে তার ব্যবস্থা করা ও ভোটকর্মীদের সর্বাঙ্গীন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেগুলি হল- প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পক্ষপাতদুষ্ট রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। অতীতে যেসব রাজনৈতিক দনেতারা গণতন্ত্রকে হত্যা করার ক্ষেত্রে অগ্রণি ভূমিকা নিয়েছে তাদের আগে ভাগি নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ভোট কর্মী ঐক্য মঞ্চ সেই নেতাদের তালিকা তুলে দিতে পারে।
একুশের নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে নামল ভোটকর্মী ঐক্যমঞ্চ, এছাড়া কোনও ভোটকর্মী যদি দুর্ঘটনার শিকার হন তাহলে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে। ভোটকর্মীদের ন্যূনতম ২০ লক্ষ টাকা বীমার আওতায় আনতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।



