নজরবন্দি ব্যুরো: ঘরের জানলা খুললেই ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা। চারিদিক শান্ত নিরিবিলি পরিবেশ। এমন একটি জায়গায় কয়েকদিনের ছুটি কাটিয়ে আসতে চান? তাহলে এই ঠিকানায় চলে আসতে পারেন। দার্জিলিং-কালিম্পং তো অনেকেই ঘুরেছেন এবার ঘুরে দেখুন শৈলশহরের এই গ্রামে। কম খরচে ঘুরতে এসে মন ভরবে আপনার।
আরও পড়ুন: Offbeat Destination: হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, চলে আসুন এই অফবিট ডেস্টিনেশনে
পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত আজকের গন্তব্য রামধুরা। এখান থেকে চারিপাশের সৌন্দর্য উপভোগ করার মত। ১৯৩০ সালের একটি কাঠের বাংলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। ঘরের জানলা থেকেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। রামধুরার নামের পিছনেও রয়েছে এক কাহিনী। বলা হয়, ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম হয়েছে ‘রাম’। ধুরা অর্থ গ্রাম।

রামধুরা আসলে দেখে আসতে পারেন জলসা ভিউ পয়েন্ট। চারপাশে সিঙ্কোনা গাছের চাষ। বিস্তৃত পাহাড়ের সারি, তিস্তার একাধিক বাঁধ আর দেখা যায় রংপো ব্রিজ। এখান থেকেই ঘুরে আসতে পারেন ইচ্ছেগাঁও। বছরের শেষের দিকে বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে এলে কাঞ্চনজঙ্ঘার নিশ্চিত দেখা পাওয়া যায়। কিন্তু অন্যান্য সময় রামধুরা তার নিজের সৌন্দর্য দিয়েই মাতিয়ে রাখতে পারে। এখানে এলে নিরাশ হবেন না আপনি। তাই ঘুরতে আসতে চাইলে গন্তব্য হোক এই অফবিট ডেস্টিনেশন।

কীভাবে যাবেন –
নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন ইচ্ছেগাঁও। এনজেপি থেকে রামধুরার দূরত্ব প্রায় ৮৬ কিলোমিটার। ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাতেই পড়বে রামধুরা।




