Offbeat Destination: দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! ঘুরে আসুন কলকাতার কাছে এই অফবিট সাগরপারে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্রমণপ্রেমী মানুষদের অনেকেই সমুদ্রে ঘুরতে যেতে পছন্দ করেন। কিন্তু বারবার সেই চেনা ঠিকানা- দিঘা, পুরী, মন্দারমণি, বকখালি, গোপালপুর যেতে কি ভালো লাগে! কেমন যেন একঘেয়ে হয়ে গিয়েছে। এবার সমুদ্রের এক অন্য গন্তব্য খুঁজছেন? আজ রইল এমনই এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান। কলকাতার কাছেই রয়েছে আজকের গন্তব্য।

আরও পড়ুন: Travel: ভিসা ছাড়াই যে দেশ গুলো ভ্রমন করা যায়, জেনে নিন

ওড়িশার বালাসোরের কাছে অবস্থিত বাগদা সি বিচ। এর সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। তাই দিঘা, পুরী, মন্দারমণির মত ভিড় হয় না এখানে। শান্ত-নিরিবিলি পরিবেশে সমুদ্রের পাড়ে সময় কাটাতে পারবেন। বাগদা সি বিচকে ‘ভার্জিন সি বিচ’ বলা চলে। সি বিচ জুড়ে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার। বালাসোর শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত আজকের গন্তব্য।

দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে

একধারে ঝাউগাছের জঙ্গল। কংক্রিটের শহরের কোলাহল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে এই নির্জন সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। বাগদা সি বিচের কাছেই রয়েছে ডুবলাগড়ি সমুদ্র সৈকত। এটিও একটি ভার্জিন সি বিচ। চাইলে এখানেও কিছুটা সময় কাটাতে পারেন। ওড়িশার ইকো ট্যুরিজমের একটি অংশ বাগদা সি বিচ। পর্যটকদের জন্য রাত্রিবাসের বন্দোবস্ত রয়েছে। টেন্টে থাকলে প্রতিদিন খরচ হবে মাথাপিছু ১৫০০ টাকা এবং কটেজে থাকলে ভাড়া শুরু হয় ১৪০০ টাকা থেকে। ৫০০ টাকার মধ্যেই খাওয়া-দাওয়া সেরে ফেলতে পারেন।

দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে
দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে

 

কীভাবে যাবেন-

কলকাতা থেকে বাগদা সি বিচের দূরত্ব ২৪৩ কিলোমিটার। হাওড়া কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেনে করে বালাসোর চলে আসুন। বালাসোর থেকে বাগদা যাওয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। বন্ধুদের গ্রুপ কিংবা পরিবারের সঙ্গে উইকেণ্ডের ছুটি কাটানোর প্ল্যান বানিয়ে ঘুরে আসুন এখানে।

দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে

দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে
দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! চলে আসুন বাগদা সি বিচে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর