নজরবন্দি ব্যুরো: গরম পড়তেই বাঙালির যেন হাঁসফাঁস অবস্থা। তীব্র দাবদাহের মাঝে প্রাণ ওষ্ঠাগত। একঘেয়ে জীবনের কর্মব্যস্ততা থেকে একটু বিরতি চাই। কয়েকদিনের জন্য কোথাও একটা ঘুরতে যেতে চাইছেন! কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পাচ্ছেন না? জানেন কি দেশের মধ্যেই রয়েছে এমন কয়েকটি অফবিট ডেস্টিনেশন। আজ এই প্রতিবেদনে জেনে নিন এমনই কয়েকটি গন্তব্যের ঠিকানা।
আরও পড়ুন: ভারতেই রয়েছে একটি টুকরো মালদ্বীপ, অল্প খরচেই ঘুরে আসুন এখানে
সান্দাকফু: দার্জিলিংয়ের সান্দাকফু অন্যতম একটি জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। অ্যাডভেঞ্চার পছন্দ করেন এমন মানুষেরা এখানে ঘুরতে এলেই শান্তি খুঁজে পাবেন। পর্বতারোহীদের জন্য একেবারে আদর্শ স্থান। রোডোডেনড্রনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে ঘুরে দারুণ অভিজ্ঞতা অর্জন করা যাবে।

ভান্ডারদারা: মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছেই অবস্থিত ভাণ্ডারদারা। প্রভার নদীর তীরে অবস্থিত এই হিলস্টেশনের সৌন্দর্য চোখ ধাধিয়ে দেবে। মুম্বই থেকে ১৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ভান্ডারদারা ছুটি কাটিয়ে আসার জন্য এক অনবদ্য ঠিকানা। জলপ্রপাত, সবুজ মাঠ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন ভালো করবে।

নৌকুচিয়াতাল: উত্তরাখণ্ডে কুমায়ুন পর্বতের বুকে অবস্থিত নৌকুচিয়াতালে অন্যান্য অফবিট ঠিকানার মত পর্যটকদের ভিড় দেখা যায় না। ফলে কংক্রিটের শহর থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইলে এখানে চলে আসাই যায়। বোটিং, প্যাডলিং, নৌকুচিয়াতাল লেক পর্যন্ত ইয়ট ট্রিপ, প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে।
ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, বেছে নিন এই ৩ ঠিকানা




