মা হওয়ার পর শুটিং ফ্লোরে নুসরত, জেনেনিন ছবির নাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই শহরের এক পাঁচতারা হোটেলে অভিনেতা যশের সঙ্গে ফটোশুট সেড়ে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। প্রথমে সেই ছবি কে ঘিরে অনুগামীদের মধ্যে জল্পনা বজায় রাখলেও দিন কয়েকের মধ্যেই নেটমাধ্যমে একে একে সেই ছবি গুলিকে সকলের সামনে তুলে ধরেন এই অভিনেত্রী। কিন্তু কবে শুটিং ফ্লোরে ফিরবেন এই অভিনেত্রী সেই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল অনুগামীদের মধ্যে ।

আরও পড়ুনঃপর্দায় ফিরছে শবর, এবার অরিন্দমের আগামী ছবি ‘তীরন্দাজ শবর’

তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসের ১ তারিখ থেকে শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন এই অভিনেত্রী। জানা গিয়েছে এবার সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরিচালিত নতুন ছবি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র মাধ্যমে অভিনয়ের জগতে কামব্যাক করতে চলেছেন নুসরত।  প্রথমদিকে রাজারহাটের বেশ কিছু অংশে এই ছবির শুটিং হলেও পরবর্তী সময়ে অন্য শহরে উড়ে যেতে পারে গোটা টিম।

নুসরত ছাড়াও এই ছবিতে বিপরীত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে। তবে রহস্য় ও রোমাঞ্চ কে পাথেয় করে এই ছবি তৈরি হলেও, অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের বিষয়ে জানাতে দ্বিধা করেননি ছবির পরিচালক। জানা গিয়েছে নুসরত-সোহম ছাড়াও এই ছবিতে অভিনয় করতে চলেছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্য়ায়, অনির্বাণ চক্রবর্তী, সহ সুমিত সমাদ্দার ও বুদ্ধদেব ভট্টাচার্যের মত অভিনেতারা।

মা হওয়ার পর শুটিং ফ্লোরে নুসরত, আগামী মাস থেকেই শুরু শুটিং

মা হওয়ার পর শুটিং ফ্লোরে নুসরত, জেনেনিন ছবির নাম
মা হওয়ার পর শুটিং ফ্লোরে নুসরত, জেনেনিন ছবির নাম

তবে ছবির বিষয় নিয়ে পরিচালক সুদেষ্ণা রায় বলেন,  ” অনেক ভেবে চিন্তেই নুসরতের কাছে ছবির অফার নিয়ে গিয়েছিলাম। ভেবে ছিলাম নুসরত সদ্য মা হয়েছেন, এখন কী ওর পক্ষে ছবি করা সম্ভব হবে ?  তবে নুসরতকে সামনে দেখে যথেষ্ট অবাক হয়েছি। আগের মতোই নুসরত একেবারে ফিট অ্যান্ড ফাইন।” বলাবাহুল্য নুসরতের অভিনয় ও পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য দিয়েই বাজিমাত করতে সকলের সামনে আসতে চলেছে এই নয়া সিনেমা।

মা হওয়ার পর শুটিং ফ্লোরে নুসরত, জেনেনিন ছবির নাম
নতুন ছবিতে নুসরত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন