লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। এই মুহুর্তের খবর সুস্থ আছেন মা ছেলে উভয়েই। গতকাল থেকেই চর্চায় ছিল নুসরাতের সন্তানের জন্মদান প্রসঙ্গ। জল্পনা চলছিল কবে কখন কোথায় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা

গুঞ্জন চরমে উঠেছিল যখন দেখা গিয়েছিল আচমকা যশের গাড়িতে করে বেরিয়েছেন নুসরাত। অনেকেই ভেবেছিলেন তখনই হয়তো হাসপাতালের দিকে রওনা দিচ্ছেন অভিনেত্রী। দেখা যায় তখন নিজেদের মতো করে সময় কাতিয়ে বাড়ি ফিরে যান উভয়ে। মোট কথা জিইয়ে ছিল জল্পনা।

লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে
লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে

তার পরে ই গতকাল মাঝরাতে আচমকা নুসরাতের গাড়ি ছোটে বেসরকারি হাসপাতালের দিকে। অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরত বেশ কয়েক দিন আগে বলেছিলেন, ‘‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’’  নিজেই আজ সকালে জানিয়েছিলেন বৃহস্পতির বার বেলাতেই পৃথিবীর আলো দেখাবেন সন্তানকে। সেই মতোই আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

মা হলেন নুসরাত…লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সাংসদ। 

লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে
লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে

গত কয়েক মাস ধরে চর্চা আর বিতর্ক আবর্তিত হয়েছে মা নুসরাতকে নিয়ে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া, তার মধ্যেই নিজের অন্তসত্বা হওয়ার খবর প্রকাশ করা…সব মিলিয়ে জোর চর্চা হয়েছে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় । তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে
লক্ষ্মীবারে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত, ভালো আছেন মা-ছেলে

গুঞ্জন উঠেছে যশের সঙ্গে প্রেম করছেন কিনা সহ আরও একাধিক বিষয়ে। চর্চা হয়েছে রাজনীতির অন্দরেও।  সমগ্র ঘটনায় শুরু থেকেই সঙ্গে ছিলেন অভিনেতা যশ। গত কয়েক মাসের ঝড়, বিতর্ক ট্রোলিং, কুৎসা সব পেরিয়ে যে সন্তানকে নিয়ে এতো চর্চা আজ লক্ষ্মীবারে  শহরের এক বেসরকারি হাসপাতালে তার জন্ম দিলেন সাংসদ-অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন