নজরবন্দি ব্যুরোঃ একটা সময়ে টলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল সাংসদ তারকা নুসরত জাহান এবং নিখিল জৈনের বিবাহ বিচ্ছেদের খবরে। প্রথাগতভাবে বিচ্ছেদ হয়নি তাঁদের। কারণ নায়িকার মতে তাঁরা বিদেশে বিয়ে করেছিলেন এবং সেই দেশে রেজিস্ট্রি করেননি তাঁরা। তাই এই বিয়েকে সহ’বাস ছাড়া আর কিছুই বলা যায় না। এদিকে ঘুরেফিরে সেই রুপোলি পর্দার সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন নিখিল জৈন!
আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত সোমাকে চাকরী দিতে চায় নবান্ন


নুসরতের সন্তানসম্ভবা হওয়ার খবরে নিখিল পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এই সন্তানের বাবা তিনি নন। সেই সময় ব্যাপারটি আলোচনায় থাকলেও পরে তা ধামাচাপা পড়ে যায়। এখন নুসরত যেমন শিরোনামে থাকেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তেমনি শিরোনামে উঠে এলেন তাঁর প্রাক্তন স্বামী। বিষয়টা সেই প্রেমঘটিত ব্যাপার।

তাঁর জীবনে নুসরত জাহান এখন ‘অতীত’। কিন্তু ‘বর্তমান’ নাকি আবার এক নায়িকা, সৌরসেনী মৈত্র! টলিউডের গুঞ্জন, ইদানীং তাঁদের নাকি প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সৌরসেনী লন্ডনে। শ্যুটে ব্যস্ত তিনি। নায়িকা ইনস্টাগ্রামে নিয়মিত সেখানকার ছবি দিচ্ছেন ৪ মে থেকে। খবর, নিখিলও নাকি সেখানে গুটিগুটি পায়ে পৌঁছে গিয়েছেন।
নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, কারও হাসি তাঁর নতুন অনুপ্রেরণা। ইনস্টাগ্রাম বলছে, দিন পাঁচেক আগে তাঁকে দেখা গিয়েছে ভাইয়ের বিয়েতে। তার পরেই কি তিনি উড়ে গিয়েছেন লন্ডন? দু’জনেই অধরা। ফলে, প্রশ্নের উত্তর নেই।


নুসরত অতীত, তাঁর বিকল্প খুঁজে নিলেন নিখিল জৈন
নুসরত জাহানের সঙ্গে সাতপাক ঘোরার পরেই নিখিলের টলিউড-যোগ আরও পাকাপোক্ত। সেই যোগ এখনও অটুট। গত শীতে পোশাকের নতুন সম্ভার নিয়ে আসার পার্টিতে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। এবং নুসরত সরে যাওয়ার পর তাঁর বিপণির নতুন মুখ সৌরসেনী। কখনও রাইমা সেন, কখনও ত্রিধা চৌধুরী আবার কখনও সৌরসেনী – এঁদের সঙ্গে বারেবারে উচ্চারিত হয়েছে বস্ত্র ব্যবসায়ীর নাম। নিখিলও ব্যাখা করেছেন, রাইমা এবং ত্রিধা তাঁর খুব ভাল বন্ধু। বিশেষ করে ত্রিধা তাঁর স্কুলের ‘জুনিয়র’।
তা হলে কি রইল বাকি বড় পর্দার ‘একান্নবর্তী’র ‘শীলা’? টলিপাড়া বলছে, সময়েই নাকি সব ফাঁস হবে। আর সঙ্গে এবার দর্শকরাও দুইয়ে দুইয়ে চার করছে।







