‘উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন’ শ্রীকান্তকে পাল্টা দিলেন নুসরত ও জুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দলের একাধিক নেতা-নেত্রীকে বিঁধেছেন তাঁর মন্তব্যে। সম্প্রতি ভাইরাল হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একটি ভিডিয়ো।

আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে CBI এর হাতে গ্রেফতার বীরভূমের ৩ তৃণমূল নেতা

যেখানে তাঁর অভিযোগ, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতানেত্রী লুটেপুটে খাচ্ছেন। যারা লুটেপুটে খাচ্ছেন তাঁদের দলের শীর্ষ নেতৃত্ব দলের সম্পদ বলছেন বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

22 16

আর এই ঘটনার জন্য দল ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। এবার এমনই বক্তব্যে ক্ষুব্ধ বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান এবং মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমকে নুসরত বলেন, তিনি বলেন, “উনি নিজের বুদ্ধি-বিবেচনায় কথা বলেছেন। দলের কে সম্পদ, কে সম্পদ নয় সেটা মানুষ ঠিক করবেন।

‘উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন’ শ্রীকান্তকে পাল্টা দিলেন নুসরত ও জুন

আমরা এখানে মানুষের সেবা করতে এসেছি। ওঁর মন্তব্য নিয়ে আমাদের কিছু যায়-আসে না। বেশি কাজ আর কম কথা বলা উচিত।” অপর দিকে শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে পাল্টা দিয়েছেন জুনও। তিনি বলেছেন, “উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন। এই বক্তব্যের জন্য তাঁকে সঙ্গে সঙ্গে কারণ দর্শাতে বলেছে দল। এর জন্য দলকে অনেক ধন্যবাদ। উনি এক জন মন্ত্রীও বটে।

24 17

‘উনি যে ভুল কথা বলেছেন, সেটা উনি জানেন’ শ্রীকান্তকে পাল্টা দিলেন নুসরত ও জুন

আমি আশা করব এই ধরনের মন্তব্য উনি আর করবেন না।” তবে শ্রীকান্তর বক্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এ হেন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শ্রীকান্তকে কারণ দর্শাতে বলা হয়েছে দলের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন