নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে মহেশ ভাট পরিচালিত ছবি ‘সড়ক2’ তে ডিসলাইকের বন্যা বইয়ে ছিল। সাধারণ মানুষ এই ছবিটিকে পৃথিবীর মধ্যে অপছন্দের তালিকায় নাম তুলে দিয়েছেন। মকবুল খান পরিচালিত ছবি ‘খালি পিলি’ তে আলিয়া, জাহ্নবীর পর এবার মুখ থুবড়ে পড়ল।বলিউডের তারকা সন্তানদের উপর সাধারণ মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে। আলিয়া ভাট,জাহ্নবী কাপুরের পর এবার সেই ক্ষোভের আগুনে পড়লেন অনন্যা পাণ্ডে।
আবারও বলিউড ইন্ডাস্ট্রিতে ডিসলাইকের রেকর্ডের খাতায় নাম তুলল অনন্যা পাণ্ডে ও ঈশান খট্টর অভিনীত ‘খালি পিলি’র (khaali peeli) টিজার। ট্রেলার এখনও মুক্তিই পায়নি। সবেমাত্র প্রকাশ্যে এসেছে ছবির টিজার। তাঁদের আগামী ছবি খালি পিলির টিজার ইতিমধ্যেই পড়েছে নেটজনতার রোষানলে।এখনও পর্যন্ত মকবুল খান পরিচালিত ‘খালি পিলি’ টিজারে লাইকের সংখ্যা ১লক্ষের বেশি। অপরদিকে ডিসলাইক ছাড়িয়েছে ১৩ লক্ষের গণ্ডি। সড়ক ২, গুঞ্জন সাক্সেনার পর এবার ডিসলাইকের রেকর্ড গড়তে চলেছে এই ছবি।
‘খালি পিলি’ ছবিতে ঈশান খাট্টার কে এক ট্যাক্সি চালকের ভূমিকায় দেখা যাবে। সে এক ব্যক্তিকে খুন করে পালিয়েছে। অপরদিকে অনন্যা করছেন ডাকাতি। পুলিশের হাত থেকে কিভাবে তারা রক্ষা হবে সেই নিয়ে ছবির গল্প ।দু মিনিটের কম্ টিজারে কমেডি,অ্যাকশন রোমান্টিক ছোঁয়া পাওয়া গিয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য,বলিউড ইন্ডাস্ট্রিতে মহেশ ভাটের ‘সড়ক টু’ ছবি ইউটিউবে ডিসলাইক রেকর্ড করেছে।
এছাড়া শোনা গেছে রাজামৌলির আগামী ছবি ‘RRR’-এ আলিয়া ভাটের জাগায় প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয় করতে দেখা যাবে। বলিউডে এ নিত্যনতুন গুঞ্জন শোনা গেলেও অনেকের দাবি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আলিয়া ভাট কে সরিয়ে দিয়েছেন নির্মাতারা।তবে যে যাই বলুক ফিল্ম সমালোচকদের দাবি, টিজারে এরকম ডিসলাইক হলে টেলার বা ছবি মুক্তি পেলে কি হবে?



