COVID-19 in India: ১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, কমছে না মৃত্যুর দাপট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার প্রায় ১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮,০৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,২৫,৩৬, ১৩৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৬,৯৭,৮০২ জন। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,৫০,৪০৭ জন। 

আরও পড়ুনঃ Weather Updates: কবে বিদায় নেবে বৃষ্টি? ফের কি পারদ পতন? কি বলছেন আবহাওয়াবীদরা?

তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৫,০৭,১৭৭ জন। দৈনিক সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। দেশে পজিটিভিটি ১.৬৪ শতাংশ।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬,২৪৮ জন। কেরলে এখনও কাটছে করোনার বিপদ। সেই রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৪১ জনের। কর্ণাটকে একদিনে আক্রান্তের সংখ্যা ৫,০১৯ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৯২ জন।

১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা 

১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা 
১৩ শতাংশ কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা

জোর কদমে চলছে করোনার টিকাকরণ। এখনও অবধি দেশে টিকাকরণ হয়েছে ১৭১.১৯ কোটি মানুষের। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। একইসঙ্গে বুস্টার ডোজের দিকেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন