দলবদলের কিসসা, বিজেপির বিধায়কের সংখ্যা এখন ৬ থেকে বেড়ে ৩৬!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলবদলের কিসসা, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট আগামী ২৭ শে মার্চ।আর তার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা বেড়ে গেল ছয় গুণ। ২০১৯ এ বিজেপি বিধায়ক ছিল মাত্র ৬ জন। কিন্তু এখন তা বেড়ে হয়েছে ৩৬। কিন্তু কিভাবে? এই ছয় থেকে ৩৬ হবার পিছনে অবদান রয়েছে দলবদল। ২০১৬ সালে বঙ্গ  বিধান সভায় জয়ী হয়েছিলেন ৩ জন বিধায়ক। দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা, এবং স্বাধীন সরকার ।২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় রাজ্যে উপনির্বাচন হয়, তাতে বিজেপি পায় চারটি আসন।সব মিলিয়ে বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৭। কিন্তু বিধানসভা নির্বাচনে ঠিক আগে দলবদলের ম্যাজিকে বিজেপি বিধায়ক সংখ্যা ৩৬।

আরও পড়ুনঃ ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় লকডাউনের ইঙ্গিত, দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কংগ্রেসের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং হুমায়ুন কবীর সেই সময় কংগ্রেসে যোগ দেন তৃণমূলে।সেই শুরু দলবদলের খেলা।আর সেই খেলাকে খুব মসৃণ ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে বিজেপি। গত তিন বছরে কংগ্রেস এবং  বামফ্রন্ট শিবির ছাড়া শুধু তৃণমূল থেকে ২৪ জন বিধায়ক গেরুয়া শিবিরে গিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ বিধায়ক দলবদলের পরে তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি;ফলে তারা ভোটের আগেই মেয়াদ পূর্ণ করার পথে।

দলবদলের রাজনীতিকে ভর করেই বিধায়ক সংখ্যা বাড়িয়েছে বিজেপি। অপরদিকে কোনো কোনো বিধায়ক আবার দুবার করে দলবদল করেছেন তারা প্রথমে কংগ্রেস এবং বামফ্রন্ট থেকে তৃণমূলে গিয়েছেন; পরে তৃণমূল থেকে ফের বিজেপিতে যোগদান করেছেন।এরকম বিধায়কের সংখ্যাও কম নয়।সব হিসাব করলে দেখা যায় তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট  থেকে মোট ২৭ জন বিধায়ক পদ্মফুলে নাম লিখিয়েছেন।এই এই সংখ্যাটা গত বছরে ৬ গুণ বেড়েছে।

দলবদলের কিসসা, শুভেন্দু,রাজীবের পদত্যাগ এবং সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু না হলে বিজেপির ঝুলিতে এখন বিধায়কের সংখ্যা হত ৪০। বর্তমান রাজনীতিতে দলবদল একটি অতি সহজ পন্থা। সাধারণ মানুষের ভোটে জিতে, পরে তাদেরকে উপেক্ষা করে অন্য দলে যোগদান গণতন্ত্রের জন্য কতটা শুভ তা হয়তো একমাত্র বলতে পারবে সময়ই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন