প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত এনসিটিই-র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন শিক্ষানীতির অধীনে জাতীয় শিক্ষাব্যবস্থা কাউন্সিল (এনসিটিই) প্রাথমিক ক্লাস থেকে দ্বাদশ শ্রেণিতে স্কুল শিক্ষার সকল স্তরে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট এবং কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (CTET ) বাধ্যতামূলক করতে চলেছে এবার। যার জন্যে জাতীয় শিক্ষাব্যবস্থা কাউন্সিল একটি কমিটি গঠন করেছে। যে কমিটি পরীক্ষার কাঠামো এবং সার্বিকভাবে পরীক্ষার যোগ্যতামান নির্ধারন করবে।

আরও পড়ুনঃ ভোটব্যাঙ্ক ম্যাটারস! জনসভায় অভিষেকের বক্তব্য বিকৃত করলেন নাড্ডা

কমিটি চলতি বছরের ৩১শে মার্চে মধ্যে রিপোর্ট জমা দেবে। রিপোর্টে থাকবে, TET বা CTET পরিচালনার ক্ষেত্রে কোনো কোন সমস্যা হয় এবং তা কিভাবে সমাধান করা যাবে। NEP ২০২০ এর সাথে সংযুক্ত থাকবে তাঁদের এই সিদ্ধান্ত। TET পরীক্ষা পরিচালনা করে রাজ্য এবং CTET পরীক্ষা নিয়ে থাকে সিবিএসই। কিন্তু এইবার পুরনো পরম্পরা বদলে যেতে চলেছে।

একটি বিজ্ঞপ্তিতে এনসিটিই জানিয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চলা হবে এবার। ফলে এনসিটিই সব রাজ্যকে জানিয়ে দিয়েছে প্রাইমারী, আপার প্রাইমারী তে শুধু টেট নয় এবার থেকে টিজিটি এবং পিজিটি এর ক্ষেত্রেও টেট এর ব্যাবস্থা করতে হবে। রাজ্য সরকারগুলি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এবং সিবিএসইকে প্রদত্ত একটি ফর্ম্যাটে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে TET ও CTET পরীক্ষার তথ্য এবং পরিসংখ্যান জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। acad@ncte-india.org এ ই-মেইলের মাধ্যমে বিশদ জমা দিতে হবে।

বর্তমানে, সিবিএসই CTET এবং রাজ্য TET পরীক্ষা নিয়ে থাকে। যার মোট দুটি সেশনে পরীক্ষা হয়। পেপার ১ হ’ল যারা ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষক হতে চান এবং পেপার ২ হ’ল প্রার্থী যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পড়াতে চান তাদের জন্য। এবার সেটা বাড়িয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর