এবার দক্ষিণে ভাঙনের মুখে বিজেপি! সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিল AIADMK

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার দক্ষিণে ভাঙনের মুখে বিজেপি, এনসিপি’র কথাই হয়তো এবার মিলে যেতে চলেছে। গতকাল শরদ পাওয়ারের দলের তরফ থেকে বলা হয়েছিল যে একে একে সকলেই সঙ্গ ছাড়বে বিজেপির। এবার তেমনই হুঁশিয়ারি শোনা গেল দাক্ষিণাত্যের AIADMK–র গলাতে। বিহারে JDU–এর মতোই দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও উলটো সুর শোনা গেল বিজেপি’র আরেক জোট শরিক AIADMK–র গলাতেও।

আরও পড়ুন: জমি বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির উত্তর অমর্ত্য সেনের।

আগামী বছরে সে রাজ্যে বিধানসভা নির্বাচন। যদিও তার আগে কোনও জাতীয় রাজনৈতিক দলের স্বৈরাচারী মনোভাব কোনওভাবেই মানবে না দল। প্রয়োজনে জোট হবে না। নাম না করেই বিজেপিকে এমনভাবে হুঁশিয়ারি দিলেন AIADMK’‌র সাংসদ কেপি মুনুস্বামী। তিনি আবার রাজ্যে দায়িত্বপ্রাপ্ত দলের ডেপুটি কো–অর্ডিনেটরও।

সম্প্রতি অরুণাচল প্রদেশে নিজের শরিকেরই ঘর ভেঙেছে বিজেপি। অরুণাচল বিধানসভায় নির্বাচিত জেডিইউয়ের ৬ বিধায়ক একসঙ্গে যোগ দিয়েছেন বিজেপিতে। আর যার ফলে উত্তর-পূর্বের রাজ্যটিতে প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে নীতীশ কুমারের দল। আপাতত নীতীশের দলের হাতে রয়েছে একজন মাত্র বিধায়ক। এ বিষয়ে নীতীশ কুমার জানিয়েছেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরে যাবেন তিনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কে হবে?‌ কার্যত সেই প্রশ্নেই বিরোধ বেঁধেছে এআইএডিএমকে ও বিজেপি’‌র মধ্যে।

প্রসঙ্গত, প্রথম থেকেই পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে এআইএডিএমকে। কিন্তু বিজেপিও ধারে–ভারে বুঝিয়েছে, এখনই তাঁরা এ ব্যাপারে জোটসঙ্গীদের সবুজ সংকেত দেবে না। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তা এড়িয়েই যান তিনি।

এবার দক্ষিণে ভাঙনের মুখে বিজেপি, এরপরই রবিবার সাংসদ কেপি মুনুস্বামী স্পষ্ট জানান, ‘‌‘কোনও জাতীয় দল যদি স্বৈরাচারী মনোভাব দেখায়, তাহলে তাঁদের জোটে না থাকাই উচিত।’‌’‌ তাঁর এই বক্তব্য যে বিজেপিকে উদ্দেশ্য করেই তা আর বুঝতে বাকি নেই। প্রসঙ্গত, আগামী বছর এপ্রিল–মে মাসে পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত