দোকান নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি দই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দইয়ের সঙ্গে বাঙালির সম্পর্ক সুনিবিড়। ভোজনরসিক মানুষদের পছন্দের খাবারের তালিকায় অধিকাংশই সময়েই শেষে স্থান করে নেয় দই। তা টক হোক কিংবা মিষ্টি। ভোজনরসিক বাঙালির শেষপাতে আজও দরকার হয় এই প্রাচীন খাদ্যসামগ্রী। তবে পছন্দের জিনিস যদি বাড়িতেই বানানো যায় তাহলে ক্ষতি কি? আর দোকান নয়। এবার বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন দই। রাখা থাকল রেসিপি।

আরও পড়ুনঃ সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা

কী কী লাগতে পারে দই বানাতে? মূলত  অর্ধেক কাপ চিনি, অর্ধেক কাপ দুধ, ৪ টেবিল চামচ জল, বাজার থেকে আনা দেড় কাপ দই। ছোট মাটির হাঁড়ি ও একটি পরিষ্কার তোয়ালে সঙ্গে রাখা বাঞ্ছনীয়। তবে প্রয়োজনের ভিত্তিতে পরবর্তী সময়ে অতিরিক্ত চিনি ও দুধের মিশ্রণ লাগতে পারে।

এবার কিভাবে তৈরি হবে এটি? একটি প্যানের মধ্যে অর্ধেক কাপ চিনি ও ৪ টেবিল চামচ জল দিয়ে ওভেনের হাল্কা আঁচে রাখতে হবে। তারপর যতক্ষণ না চিনি ও জল ফুটছে সেটিকে ভালো করে নাড়তে থাকতে হবে। তারপর  বাদামি রঙ ধারন করলে ওর মধ্যে ১/২ কাপ দুধ মেশাতে হবে। তারপর এবার ভালো করে নাড়তে হবে।  এরপর তার মধ্যে প্রয়োজন মতো অতিরিক্ত দুধ মেশাতে হবে। ১৫ মিনিটের জন্য হাল্কা আঁচে রেখে দিতে হবে।

তারপর ধীরে ধীরে দুধ ঘন হতে শুরু করবে। এবার ৩ থেকে ৪ কাপ চিনি মেশাতে হবে। রঙের পরিবর্ত না হওয়া অব্দি মিশ্রণটি ক্রমশ নাড়তে থাকতে হবে প্রায় মিনিট দশেক। তারপর আঁচ বন্ধ করে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার একটি কাচের বাটিতে  ১ কাপ দইয়ের ছাঁচ নিয়ে তার সঙ্গে হাল্কা গরম দুধ মিশিয়ে দিতে হবে।

দোকান নয়, নিজের হাতেই বানান দই 

মিষ্টি দই - উইকিপিডিয়া
দোকান নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি দই

একটি মাটির পাত্রে ধীরে ধীরে এবার সেটি ঢালতে হবে। তারপর ফয়েল পেপার দিয়ে চেপে দিতে হবে। এরপর পাত্রটি কে তোয়ালের মধ্যে পেঁচিয়ে রাখতে হবে। সেটিকে আবার একটি বড় পাত্রের মধ্যে রেক্লহে ঢেকে রাখুন। তারপর ঘণ্টা দুয়েকের জন্য অল্প আঁচের মধ্যে বসিয়ে রাখতে হবে। শেষে মাটির হাঁড়িটি বাইরে ঠাণ্ডা করটে দিতে হবে। ব্যাস আপনার দই তৈরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর