Rahul Gandhi: নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ জানিয়ে দিলেন রাহুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার সোনিয়া গান্ধীকে একটানা জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই মধ্যে বুধবার নয়া দিল্লিতে ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করে দিল ইডি। ইডির তরফে নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার নির্দেশ ছাড়া খোলা যাবে না। সেই বিষয়ে এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ Monkeypox: এবার মাঙ্কিপক্স! করোনার পর দেশ জুড়ে এই রোগের আতঙ্কে রাজ্যে জারি হল আগাম সতর্কতা

রাহুল গান্ধী বলেন, দেখুন এটা একেবারে ভয় দেখনোর চেষ্টা করা হচ্ছে। এরা চাইছে আমাদের ওপর চাপ প্রয়োগ করে চুপ করিয়ে দেবে। এই দেশের গণতন্ত্রের বিপক্ষে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি যা করছে, যা কিছু হয়ে যাক, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই।

উল্লেখ্য,২০০৮ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরল্ডের। সেই অবস্থায় সংস্থাটি সোনিয়াদের সংস্থা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অধিগ্রহণ করে বলে অভিযোগ। ফলে সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ার দখলে আসে। ন্যাশনাল হেরল্ডের ঘাড়ে ৯০ কোটি টাকা দেনা চাপে। ২০১৩ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশনাল হেরল্ড নিয়ে দিল্লির এক আদালতে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।

নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ বার্তা রাহুলের 
নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ বার্তা রাহুলের 

২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল হেরাল্ড নিয়ে নতুন করে মামলা শুরু হয়। ট্রায়াল কোর্টে স্বামীর দায়ের করা মামলায় সোনিয়া-রাহুলদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ করা হয়। সেই মামলায় তলব করা হয় সোনিয়া গান্ধীকে।

নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ বার্তা রাহুলের 

নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ বার্তা রাহুলের 
নরেন্দ্র মোদিকে ভয় পাই না, সাফ বার্তা রাহুলের 

গতকাল ইডির তরফে ন্যাশনাল হেরাল্ডের অফিস সিল করে দেওয়ার পর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। একইসঙ্গে রাহুল গান্ধী ও সসোনিয়া গান্ধীর বাড়ির সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর