ইংরেজি না বলতে পারাটাই তাঁদের অপরাধ! চাকরি গেল ৫ জনের, প্রতিবাদে বাংলা পক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইংরেজি না বলতে পারাটাই তাঁদের অপরাধ! আর ঠিক তার জন্যই ৫ জন অস্থায়ী কর্মী কে কলকাতার আয়কর দপ্তর থেকে আচমকাই ছাঁটাই করা হয়। এরই প্রতিবাদে বাংলা পক্ষ প্রতিনিধিরা আজ সকাল ১০ টায় স্মারকলিপি জমা দেন। তারা দাবি করেছেন যে ওই পাঁচ জন কর্মীকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। এর সাথে সাথে তারা এও নিশ্চিত করতে বলেছেন যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে।

আরও পড়ুনঃ আগামী বছর মার্চের মধ্যে দেশ পেতে চলেছে কোভিড-১৯ টিকা, জানালেন সেরামের ডক্টর সুরেশ যাদব।

বাংলা পক্ষর এই প্রতিবাদী কর্মসূচিতে কলকাতার পার্কস্ট্রিট সংলগ্ন মিডলটন রো এ অবস্থিত আয়কর দপ্তর এর ওই ছাঁটাই হওয়া ৫ জন কর্মী ও উপস্থিত ছিলেন। রিয়া দত্ত, সৌভিক বোস, প্রিয়া দে, রাহুল কুমার সাউ এবং রুনু আদক সকলেই জানিয়েছেন যে তারা রীতিমতো পরীক্ষা এবং ইন্টারভিউ পাস করে কেন্দ্র সরকারের দ্বারা চালিত আয়কর দপ্তর এ স্টেনোগ্রাফার এর চাকরি এক ঠিকাদার সংস্থার মাধ্যমে পেয়েছিলেন। তবে হঠাৎ করেই তাদের জানিয়ে দেওয়া হয় যে ইংরেজি না জানার জন্য তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।

এই খবর গতকাল প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। অনেকেই হতভম্ব যে বাংলার রাজধানী কলকাতা এরকম ঘটনা কি করে ঘটতে পারে? তাহলে কি উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এসব রাজ্যে সব কেন্দ্র সরকারি কর্মচারীরা ইংরেজিতে সাবলীল? বাংলা পক্ষর তরফ থেকে জানানো হয়েছে যে ৮৬% বাঙালির রাজ্যে এটাই স্বাভাবিক এবং গণতান্ত্রিক যে বাংলা জানা বাধ্যতামূলক হতে হবে।

ইংরেজি না বলতে পারাটাই তাঁদের অপরাধ! কোন বিদেশী ভাষা নয় বরং বাংলা ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক করা উচিত। তারা এও জানিয়েছেন যে ওই পাঁচ জন কর্মীকে যদি পুনর্বহাল না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন