আগামী বছর মার্চের মধ্যে দেশ পেতে চলেছে কোভিড-১৯ টিকা, জানালেন সেরামের ডক্টর সুরেশ যাদব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  আগামী বছর মার্চের মধ্যে দেশ পেতে চলেছে কোভিড-১৯ টিকা, করোনা ভাইরাসের ফলে জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে। আমাদের নিউ নরমাল শুরু হয়েছে কিন্তু আমরা পুরোপুরি স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারিনি। সবাই করোনা ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন। বিশেষজ্ঞের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১এর মার্চের মধ্যে ভারত পেতে চলেছে কোভিড-১৯ টিকা। সতর্কতার সঙ্গে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ আজ রাজ্য জুড়ে মৃত ৬১, সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ৩৭৭১ জন! দেখুন বুলেটিন।

সারা পৃথিবীতে  ৪০টি টিকা তৈরি করার কাজ চলছে।এর মধ্যে শুধুমাত্র ভারতে ৩টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন বলেছেন, আগামী বছরে ৪০০ মিলিয়ন ডোজ টিকা পাওয়া যাবে।

পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর সুরেশ যাদব বলেন”নিয়ন্ত্রকের সম্মতি যদি দ্রুত পাওয়া যায় তবে আগামী বছরের মার্চের মধ্যে ভারত কোভিড-১৯ টিকা পেতে পারে। ২টি প্রস্তুতকারক তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ও একটি দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। সাধারণতঃ টিকা তৈরি করতে ৮-১০ বছর লাগে। কিন্তু আমরা এই তৃতীয়বার এত কম সময়ে টিকা তৈরি করছি।

আগামী বছর মার্চের মধ্যে দেশ পেতে চলেছে কোভিড-১৯ টিকা, হু উদ্যোগ নিয়েছে প্রক্রিয়াটি সহজতর ও দ্রুততর করতে। এছাড়া তিনি আরও জানান “আমরা প্রতিবছর ৭০০-৮০০ মিলিয়ন ডোজ টিকা তৈরি করতে সক্ষম। যদিও জনসংথ্যার ৫৫ শতাংশের বয়স ৫০ বছরের নীচে, তবে টিকার প্রাপ্তি অনুসারে স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকা দেওয়া উচিত্‍। তারপর দেওয়া উচিত্‍ ষাটোর্দ্ধ যাদের কোমর্বিডিটি আছে। তারপর বাকি জনসংখ্যার। আমরা সেরাম ইন্সটিটিউটে ডিসেম্বর ২০২০র মধ্যে ৬০-৭০ মিলিয়ন ডোজ টিকা নিয়ে প্রস্তুত থাকব। তবে তা বাজারে আসবে ২০২১এ লাইসেন্স পাওয়ার পর।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর