নজরবন্দি ব্যুরো: গত বছরের মাঝামাঝি সময় নোকিয়া জি২০ মার্কেটে আনে এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা।সেইসময় তার দাম রাখা হয় ১২,৯৯৯ থেকে ১৩,৫০০ কাছাকাছি। সেইসময় ওই ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ মডেলটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। নতুন মোড়কে আসছে আকর্ষণীয় জি২১। এতে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুনঃ Motorola flagship: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন আসছে বাজারে, দেখুন ফিচার


এর আগে নোকিয়ার জি সিরিজের তেমন কিছু লঞ্চ না করা হলেও জানানো হয় আগামী বছরের শুরুতেই নয়া চমক থাকবে কোম্পানির তরফ থেকে। সেইমত এবছরের ফেব্রুয়ারিতেই নয়া স্মার্ট ফোন আনতে চলছে নোকিয়া। তবে এই নিয়ে সংস্থার তরফ থেকে নির্দিষ্টভাবে কিছু না জানানো হলেও শোনা যাচ্ছে জি২০ পর এবার নোকিয়া জি২১ নামে আরও একাধিক ফিচারগুলির সঙ্গে বাজারে আসতে চলেছে এটি।

কোম্পানির লিঙ্গ থেকে ফোনটির বিষয়ে যে প্রাথমিক তথ্য উঠে এসেছে তাতে ট্রিপল ক্যামেরা সেটের পাশাপাশি ৫,০৫০ এমএইচের ব্যাটারির সাথে দেওয়া হচ্ছে কুইক চার্জিং সাপোর্ট। তবে কোম্পানির তরফ থেকে এটি কে মূলত দুটি কনফিগারেশনে ভাগ করে বাজারে আনার কথা থাকলেও সেবিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।\



এই নিয়ে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মনে করা হচ্ছে আসন্ন ফেব্রুয়ারি মাসেই মূলত কালো ও ডাস্ক ভ্যারিয়েন্টের মাধ্যমে ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়ার এই পরবর্তী জেনারেশন স্মার্ট ফোন। এছাড়াও ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে রাখার কথাও শোনা গিয়েছে। যেখানে তার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি ইউনিসেট চিপ সেটের সঙ্গে মাইক্রোএসডি কার্ডের সুবিধার কথাও বলা রয়েছে।
৫০ মেগাপিক্সেল ক্যামেরা, বিরাট ছাড় নোকিয়ার

এছাড়াও এই ফোনটির ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে, প্রাইমারি সেন্সর হিসেবে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর ও সেকেন্ডারি ক্যামেরায় ২ মেগাপিক্সেলের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, মূলত সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ৮ মেগাপিক্সেলের ফেসিং সেন্সরের উপস্থিতি ও স্বীকার করে নেওয়া হয়েছে ওই মাধ্যমের তরফ থেকে।







