নজরবন্দি ব্যুরোঃ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন আসছে বাজারে! জনপ্রিয় মোবাইল কোম্পানি মোটোরোলা (Motorola) নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কোডনেম হল Frontier। এই স্মার্টফোন মোটোরোলাকে আধুনিক মোবাইল দুনিয়ায় যায়গা করে দেবে বলছেন বিশেষজ্ঞরা। একাধিক গ্যাজেট ওয়েব সাইটে দাবি করা হয়েছে, এই স্মার্ট ফোন অ্যাপলের আইফোনকেও টক্কর দেবে।
আরও পড়ুনঃ আত্মনির্ভর ভারতে খেই হারালেন ‘টেলিপ্রম্পটার নির্ভর’ মোদী, বেনজির কটাক্ষ রাহুলের!


জার্মান ওয়েবসাইট টেকনিকনিউজ (Technik News) জানিয়েছে যে, ফ্ল্যাগশিপ ফোনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সংস্থা। মোটোরোলার ফ্ল্যাগশিপ ফোন Motorola Edge+ নামক ফোনটিকেই আপগ্রেড করার কাজ চলছে। ফোনটিতে যা ফিচার দেওয়া হচ্ছে তা দেখলে চোখ কপালে উঠবে স্মার্টফোন প্রেমীদের।
জানা গিয়েছে, পি-ওলেড (P-OLED) টেকনোলজি যুক্ত ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Frontier-এ। যার ইমেজ রিফ্রেশ রেট ১৪৪ এইচজেড (Hz)। রয়েছে ফুল এইচডি রেজোলিউশন। এই ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেএইচপি১ (Samsung S5KHP1) সেন্সর ক্যামেরা। পাশাপশি এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজেএন১এসকিউ০৩ (Samsung S5KJN1SQ03) আলট্রাওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আইএমএক্স৬৬৩ (IMX663) সেন্সর।



সেলফি ক্যামেরার ক্ষেত্রেও ফোনটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সংস্থা। এই ফোনে রয়েছে ৬০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬০এ (OmniVision OV60A) সেলফি ক্যামেরা। নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Frontier-এ রয়েছে ৮ জিবি এবং ১২ জিবি র্যাম। ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন আসছে বাজারে!

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ (Qualcomm Snapdragon 8) জেনারেশন ১ চিপসেট ব্যবহারের সাথে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Frontier-এ রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মোটোরোলা-র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Frontier এ রয়েছে ১২৫ডব্লিউ (125W) চার্জ, যা টাইপ-সি (Type-C) পোর্ট এবং ৫০ডব্লিউ (50W) ওয়ারলেস যুক্ত। জানা গিয়েছে মাত্র ৩০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ফোনটির ব্যাটারি।







