চার জেলা আশঙ্কাজনক, করোনা রুখতে নোডাল অফিসার নিয়োগ করল নবান্ন!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চার জেলা আশঙ্কাজনক, করোনা রুখতে নোডাল অফিসার নিয়োগ করল নবান্ন! গতকালের থেকে এদিন প্রায় দেড় হাজার টেস্ট কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৩৫ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। রাজ্যের হাতে গোনা কয়েকটি জেলাতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। কিন্তু লকডাউন থাকলেও তা কেন এত দ্রুত ছড়াচ্ছে তা নিয়ে চিন্তায় পড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগণা কে নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী নিজেও। এই পরিস্থিতিতে ৪জেলায় করোনা সংক্রমণের গতি রুখতে আলাদা ব্যাবস্থা গ্রহন করল রাজ্যের সরকার।

কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগণার পরিস্থিতি খতিয়ে দেখার জন্যে এবং করোনার ব্যাপকতা রুখতে সচিব পর্যায়ের নোডাল অফিসার নিয়োগ করল নবান্ন। কলকাতার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণার জন্য মনোজ পন্ত, দক্ষিণ ২৪ পরগণার জন্য নবীন প্রকাশ ও হাওড়ার জন্য রাজেশ পাণ্ডে নিযুক্ত হয়েছেন নোডাল অফিসার হিসেবে।

চার জেলা আশঙ্কাজনক, দেখুন কোন জেলা রয়েছে কি অবস্থায়। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ২৬ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫০৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৭২২ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৯৫ জন। (আজকের করোনা বুলেটিনঃ রাজ্যে আক্রান্ত বেড়ে সাড়ে ৩১ হাজার, কমল টেস্ট এবং সুস্থতার হার।) উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩৬৩ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৩০ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩০ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৮ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৭২ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৯০  জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৫ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৫ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৩। আজ ১ টি মৃত্যু বেড়ে জেলায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। এই জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১৬ জন যার মধ্যে আজ সুস্থ হ্যে উঠেছেন ৮১ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১০৬৩ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৬৮ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১২০। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৪৭ জন। যা গতকালের থেকে ১০১ জন বেড়েছে এদিন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৪৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৫ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর