নজরবন্দি ব্যুরো: এবছর বাজারে তেমন দেখা মেলেনি বাংলাদেশের ইলিশের। দীঘা, ডায়মন্ড হারবার বা কোলাঘাটের ইলিশ অর্থাৎ স্থানীয় ইলিশে আস্বাদ পূরণ করতে হয়েছে বাঙালিকে। কিন্তু স্বাদে, গন্ধে, আকারে অতুলনীয় বাংলাদেশের পদ্মার ইলিশ এ বছর এখনো পর্যন্ত অমিল। তবে মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে পদ্মার ইলিশ আসার সম্ভাবনা। তারও দামও থাকবে নাগালের মধ্যে।
আরও পড়ুন: কাজ হবে রেললাইনে, তাই আজ ও রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখার বেশ কিছু লোকাল


গত কয়েক বছর ধরে রাজ্যে দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে আসছে ইলিশ। সেই ইলিশ আমদানি করছেন রাজ্যের মৎস্য ব্যবসায়ীরা। গতবছর পুজোর মাত্র দিন কয়েক আগে পদ্মার ইলিশ এরাজ্যে এসে পৌঁছনোয় ক্রেতাদের চাহিদা ছিল তুঙ্গে। তবে এবছর পদ্মার ইলিশ এলে মোটামুটি ভালো সাইজের পদ্মার ইলিশের দাম ১০০০-১২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে।

তাই এবার আগেভাগেই ইলিশ আমদানির ছাড়পত্রের জন্য আবেদন করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা জানান, এবার বিক্রির জন্য আরও কিছুটা বেশি সময় চেয়ে অগস্ট মাসের মাঝামাঝি সময়ে আবেদন করে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কিন্তু হাসিনার ভারতের সফরসূচিতে দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য নিয়ে আলোচনার কথা থাকলেও ইলিশের প্রসঙ্গ আসবে না বলেই বাংলাদেশ হাই কমিশন (Bangladesh High Commission) সূত্রে খবর।
পুজোয় বাঙালির পাতে অধরাই পদ্মার ইলিশ, একতরফা সিদ্ধান্ত কেন্দ্রের



বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সফরের সময় যেহেতু বাংলার মুখ্যমন্ত্রীকে এখনও বিদেশ মন্ত্রক আমন্ত্রণ জানায়নি, তাই পদ্মার ইলিশের স্বাদ থেকে বাঙালির বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা। বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখোমুখি হলে অবধারিতভাবে ইলিশের প্রসঙ্গ আলোচনায় আসত। কিন্তু এ যাত্রায় তা হওয়ার উপায় নেই। তাই শারদোৎসবে বঙ্গবাসীকে পদ্মার রুপোলি ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে মনে করা হচ্ছে।







