নেই অক্সিজেন, দর হাঁকাচ্ছে অ্যাম্বুলেন্স, দমদমে ৬ ঘন্টা পড়ে রইলো দেহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেই অক্সিজেন, দর হাঁকাচ্ছে অ্যাম্বুলেন্স, অসুস্থতা নিয়ে ধুঁকতে ধুঁকতে মারা যাওয়ার পরেও হচ্ছে না তাঁর সৎকার। সারা দেশের সাথে একে একে বাংলাতেও ফুটে উঠছে এই দৃশ্য। কোভিডের দ্বিতিয় ঢেউয়ের কাছে কার্যত মুখ থুবড়ে পড়ে আছে গোটা একটা দেশ। এমন এক পরিস্থিতি দেশ জুড়ে যেখানে অক্সিজেনের অভাবে থেমে যাচ্ছে একেকটা প্রাণ।

আরও পড়ুনঃ অনুব্রত ব্যস্ত ছিলেন মিটিং-পুজোয়! আড়াই ঘন্টা চক্কর কেটে বহু কষ্টে কেষ্ট লাভ কমিশনের

একাধিক জায়গায় দেখা গেছে বেড নেই হাসপাতালে। অক্সিজেন পেয়ে সিলিন্ডার সহ রোগী বসে আছেন রাস্তায়, পার্কিং লটে প্যাকেট করে জমছে মৃতদেহ। জায়গায় জায়গায় জ্বলছে গণ চিতা। ছবিটা গোটা দেশের। আর এই ছবি থেকে বাদ নেই বাংলাও। এখনো অক্সিজেনের হাহাকার না শুরু হলেও জায়গায় জায়গায় কমছে পরিমান, শেষ হচ্ছে ভান্ডার। তার ওপরে মারা যাওয়ার পরেও নগদ টাকার দরদাম। খাস কলকাতা এবং তার আশেপাশে মৃতদেহ ধাপায়  নিয়ে যেতে লাগছে হাজার ১০ নগদ।

সেখানে প্রবেশের জন্য আরও ৩ হাজার। কিছু জায়গায় মৃতদেহ নিতে আসতেই হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিলম্ব। এলেও দর হাঁকছে পরিবারের সাধ্যের বাইরে। ঘটনা দক্ষিণ দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রীর। করোনায় প্রান হারানোর পর দেহ নিয়ে যেতে সময় অতবাহিত হলো ঘন্টা ৬। মৃতা ৬৪ বছরের সুমতি ধর। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

কোভিড টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু গতকাল রাত থেকেই অবস্থার অবনতি শুরু হয়। চারদিকে খোঁজ শুরু হয় অক্সিজেনের। কিন্তু পাওয়া যায়নি তা। অক্সিজেনের অভাবে ফের রাজ্যে মৃত্যু হয় আরও একজনের। কিন্তু সুমিতা দেবীর মৃত্যুর পরের মুহুর্তগুলি আরও কঠিন ছিলো। অ্যাম্বুলেন্স প্রথমে চায় ১২ হাজার টাকা। অনেক দরদামে তা নেমে আসে ৫ হাজারে। সব মিলিয়ে ততক্ষণে অতবাহিত হয়েছে ঘন্টা ৬। ঘরের মধ্যে করোনা রোগীর মৃত দেহ পড়ে থাকায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

এদিকে সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গ বেলাগাম করোনা সংক্রমণে জেরবার। ফের মৃত্যুর সংখায় নয়া রেকর্ড। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৭৩ জন করোনা আক্রান্ত রোগীর। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৩ জন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ২৮১ জন। একদিনে করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৬৬৪ জন।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। এই জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত