নজরবন্দি ব্যুরো: মমতা-শুভেন্দু কে রুখতে ট্রাম্প কার্ড? নন্দীগ্রাম আসন আব্বাস-কে ছাড়ল বামেরা! রাজ্যে ক্রমশ জমে উঠেছে প্রাক নির্বাচনী লড়াই। রাজ্যের প্রতিটি দল ময়দানে নেমে পড়েছে। তবে এবার বাংলায় মুখ্য প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। কিন্তু ২১ এর নির্বাচনে ঘুরে দাঁড়াতে বাম এবং কংগ্রেস জোট বেঁধেছে। আর তাঁদের সাথে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে জোটে পাকাপাকি ভাবে প্রবেশ করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তথা তাঁর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে।
আরও পড়ুনঃ “বাংলার মেয়ে”র পাল্টা “পশ্চিমবঙ্গের ছেলে”! মসনদের লড়াইয়েও কি মমতার বিপরীতে শুভেন্দুই?


জোটের স্বার্থে নন্দীগ্রাম কেন্দ্রটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়ার সিদ্ধান্ত নিল বাম শরিক সিপিআই। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের হয়ে লড়বেন আব্বাস সিদ্দিকির দলের প্রার্থী। সূত্রের খবর যে হিসেব জোট করেছে তাতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই হবে জোটের। বিজেপি কে এই আসনে তৃতীয় স্থানে ঠেকে দেওয়ার যাবতীয় অঙ্ক সাজানোর কাজও নাকি শেষ! সূত্রের দাবি, নন্দীগ্রামে যে ভোত লুঠের অভিযগ উঠেছে একাধিকবার। আব্বাস সেই ভত লুঠ রুখবেন!!
দুদিন আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রধান তথা ফুরফুরা শরিফের পীরজাদা বলেন, “আমি সমাজের পিছিয়ে পড়া মানুষদের হয়ে লড়ছি। আর আমি একজন মুসলিম এই কারণে আমাকে বাধা দেওয়া হচ্ছে।” এখানেই না থেমে তিনি বলেন, “এই তৃণমূল সরকার চিটিংবাজ, ধোঁকাবাজ সরকার, কাটমানির সরকার, এরা সন্ত্রাসবাদী।” তাঁর কথায়, “আমরা ভিক্ষা নয়, অধিকার চাই। খেলা নয়, সন্ত্রাস মুক্ত বাংলা চাই। তাই আইএসএফকে জেতাতে হবে।” পাশাপাশি তিনি হুঙ্কার দিয়ে বলেন, “যে ভোট লুট করতে আসবে তার ছাল আমরা গুটিয়ে নেব।”
মমতা-শুভেন্দু কে রুখতে ট্রাম্প কার্ড? নন্দীগ্রাম আসন আব্বাস-কে ছাড়ল বামেরা! একদিন আগেই আব্বাস বলেছেন, “আমি রাজনীতি আসতাম না। কিন্তু আমি না এলে বাম কংগ্রেস কে ওরা মাথা তুলতে দিচ্ছিল না। এখন সবার ঝান্ডা উড়বে।” অন্যদিকে আব্বাস সিদ্দিকির দাবি মানতে নাজেহাল দশা হয়েছিল বাম-কংগ্রেসের। কিন্তু হয়ে গেছে চূড়ান্ত আসনরফা। বাম সূত্রে খবর, মোট ২৭টি আসন ছাড়া হবে আব্বাসের দলকে। যার মধ্যে ২০টি আসন ছাড়ছে সিপিআইএম। শরিকদের থেকে চাওয়া হয়েছে মোট ৭ টি আসন। যার মধ্যে ৪টি ফরওয়ার্ড ব্লক, ২টি আরএসপি এবং ১টি ছাড়ছে সিপিআই। সেই কেন্দ্রটি হল নন্দীগ্রাম।










