“বাংলার মেয়ে”র পাল্টা “পশ্চিমবঙ্গের ছেলে”! মসনদের লড়াইয়েও কি মমতার বিপরীতে শুভেন্দুই?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “বাংলার মেয়ে”র পাল্টা “পশ্চিমবঙ্গের ছেলে”! এতদিন মুখে মুখে বলা হতো রং দিয়ে যায় চেনা। তার পর যেভাবে আজকের সতীর্থ কালকে সকালে অন্য দলে চলে যাচ্ছিলো, তাতে দীর্ঘদিনের চেনা পরিচিতির পর হঠাৎ আলাদা হওয়ায় মানুষজন বলছিলেন “ফুল দিয়ে যায় চেনা” , তবে এই মুহূর্তে বাংলায় যা পরিস্থিতি তাতে অনায়াসে বলা যায়, “স্লোগান দিয়ে যায় চেনা”। রাজনৈতিক কর্মসূচী, উন্নয়নের খতিয়ান এসবকে পাশে রেখে সব রাজনৈতিক দলই মেতে উঠেছে থিম সং আর স্লোগানে। একে অপরকে টেক্কা দিতে প্রতিদিন নতুন নতুন ভাবে বের করছে স্লোগান। এ যেনো একেবারে ভোটউৎসব। কয়েকদিন আগেই খুব জনপ্রিয়তা পেয়েছে তৃণমূলের গান “খেলা হবে”।

আরও পড়ুনঃ মিমি নুসতদের টুইট প্রচারেও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের জয়জয়াকার।

যার অর্থ প্রত্যেকেই নিজেদের মতো করে বের করছেন, আর নিজদের মত করে ব্যাবহার করে চলেছেন। Eshebe মাঝেই গত পরশু থেকে কল গেলো চমকের পর চমক। পরশু রাতে প্রচন্ড জনপ্রিয় টুম্পা গানের মডিফায়েড ভার্সন এনেছে বামেরা। আগামী ২৮এ ব্রিগেডে সঙ্গে যাচ্ছে টুম্পা। তারপর গতকাল দুপুরে পূর্ব ঘোষণা মতোই তৃণমুল প্রকাশ করেছে নিজেদের নতুন স্লোগান ” বাংলা নিজের মেয়েকেই চায়” তা নিয়ে সব দলই নিজদের মত কটাক্ষ করেছেন রাত অবধি।

ঠিক রাতে হঠাত অমিত মালব্যর টুইটারে প্রকাশ পেলো bella ciao এর সুরে বিজেপির থিম সং “পিসি যাও..যাও..যাও…।” এসব দেখে নিশ্চিন্তে বলা যেতে পারে বাংলায় ভোট উৎসব একপ্রকার জোর কদমে শুরু হয়েছে। শুরু হয়েছে চমকেরও। সকলেই জানেন ২৯৪ টি আসনে তৃণমূলের তরফে প্রার্থী মমতাই, এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনিই। প্রতিপক্ষ বিজেপি এখনো নিজেদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তবে কাল যখন তৃণমূল মমতার নাম দিয়ে প্রচার শুরু করেছে, তখন হঠাৎই শুভেন্দু অধিকারীর ছবির সঙ্গে ” পশ্চিমবঙ্গ ঘরের ছেলেকেই চায়” বলে প্রচার শুরু করেছে বিজেপি। আর চমক এখানেই।

কয়েকদিন আগেই বিজেপির তরফ থেকে বলা হয়েছিল বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বাংলার ভূমিপুত্রই। গুঞ্জন উঠছিলই, তাহলে কি দলত্যাগী অধিকারীই পদ্মবনে গিয়েই সোজা মমতার মুখোমুখি। সোশ্যাল মিডিয়ায় বেশ জোর কদমে চলছে প্রচারও। তবে এখনও বিজেপির তরফ থেকে কিছু বলা হয়নি এ নিয়ে। সদ্য তৃণমূলে যোগ দিয়ে হুমায়ূন কবীর অবশ্য একেবারেই পাত্তা দিচ্ছেন না বিজেপির এই পাল্টা ঘরের ছেলে স্লোগান কে। তিনি সোজাসাপটা জানিয়েছেন, “বিদ্যাসাগরের জেলার ছেলে হয়ে যখন ঐ মানুষকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তখন এইসব স্লোগান উড়ে যাবে…” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স ফ্যাক্টরই হলো “গার্লস টু দ্যা নেক্সট ডোর” ইমেজ।

“বাংলার মেয়ে”র পাল্টা “পশ্চিমবঙ্গের ছেলে”! সকলেই জানেন মমতা যদি তৃতীয় বার ক্ষমতায় আসেন তাহলে নিজের এই ইমেজের গুণেই এগিয়ে আসবেন অনেকটা পথ। ওয়াকিবহাল মহল মনে করছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে মমতার এক্স ফ্যাক্টরের সঙ্গে সমানে টক্কর দিতে পারবেন তো অধিকারী? এখন বাংলার ঘরের মেয়ে আর পশ্চিমবঙ্গের ছেলের টক্করের অপেক্ষায় সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত