Rain: রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, আরও দিন দুয়েক ঝড়বৃষ্টি (Rain) হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মঙ্গলবার বিকেলে তেমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে (Weather Update) দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুনঃ ইদের সকালে ঝমঝমিয়ে বৃষ্টি, দিনভোর ভিজবে দক্ষিণবঙ্গ, ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

কালবৈশাখীর (Rain) এই দাপট কিছুটা কমবে আগামী ৫ মে থেকে। হাওয়া অফিস বলছে, আগামী ৫ থেকে ৭ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে কমে যাবে ঝোড়ো হাওয়ার দাপট। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন
রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন

উত্তরবঙ্গেও আগামী ২ দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া আলিপুর থেকে আগেই জানানো হয়েছিল ৪ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপর সেটা নিম্নচাপে পরিণত হবে আরও কিছুদিনেই। তার প্রভাব পড়তে পারে দক্ষিণ বাংলার কিছু জেলায়।

একপশলা ভেজার পরে বৃষ্টি ধরলেও, আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে৷ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, তাই লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমেও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন
রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন

গত সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহে জ্বলেপুড়ে যাচ্ছিল দক্ষিণবঙ্গ। একটানা প্রায় দু’মাস বৃষ্টি না হওয়ার পরে গত সপ্তাহের শনিবার থেকে বৃষ্টি শুরু হয় কলকাতায়। তার আগে শুক্রবার রাত থেকেই ভিজেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Rain in Kolkata)।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, একটানা দাবদাহের পর রাজ্যবাসী কালবৈশাখীর মুখ দেখবে এবার। হলও তাই। রবিবার রাতেও ঝড় ওঠে তুমুল। পূর্বাভাস বলছে, রবিবার থেকে ৫ মে পর্যন্ত টানা কালবৈশাখী হবে। ফলে আগামী বেশ কিছু দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ।

রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন

রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন
রাজ্যে ঝড়বৃষ্টির বিরাম নেই এখন, কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন

এর পাশাপাশি সম্ভাবনা ঘনিয়েছে, আগামীকাল, ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনাবে। পরশু, বৃহস্পতিবার অর্থাৎ ৫ তারিখ তৈরি হতে পারে নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান এবং সংলগ্ন এলাকায় ফের অতিভারী বৃষ্টি নিয়ে আসতে পারে। তৈরি হতে পারে সাইক্লোনও। বাংলায় তার প্রভাব পড়বে কিনা, এখনও বলা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত