নজরবন্দি ব্যুরো: রাতভর বৃষ্টিতে বিদ্যুৎ নেই, বিপাকে CU-র ছাত্র-ছাত্রীরা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টার এবং পুরনো নিয়মের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। অতিমারির দরুন এখনো পড়ুয়ারা বাড়িতে বসেই পরীক্ষা দিচ্ছেন। কলেজের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে নিয়ে উত্তর লিখে সেই উত্তরপত্র স্ক্যান করে ই-মেল অথবা কলেজের পোর্টালে আপলোড করতে হবে।
আরও পড়ুনঃ কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস


এই পদ্ধতিতে না-পারলে ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে পরীক্ষার খাতা জমা দিতেও পারেন। কিন্তু এই অতি বর্ষণে ছাত্র-ছাত্রীরা বিশেষ করে দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা পড়েছেন বিপাকে। ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ বলেন, কলেজের বহু পড়ুয়া সুন্দরবনের দুর্গম অঞ্চলে থাকেন। প্রবল বর্ষণে অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না।
ফলে ইন্টারনেটের গতি কমে। প্রশ্নপত্র ডাউনলোড করতেই ঝামেলায় পড়ছেন তাঁরা। ছাত্রছাত্রীদের মোবাইল ফোনে চার্জ দেওয়ারও সমস্যা দেখা গিয়েছে। প্রত্যন্ত এলাকায় উত্তরপত্র আপলোডের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। গোটা বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ ও ক্যানিংয়ের মহকুমাশাসককে জানান।
হাওড়া লালবাবা কলেজের অধ্যক্ষ জানান, sei কলেজেও গ্রামাঞ্চলের অসংখ্য পড়ুয়া রয়েছেন। বিদ্যুৎ না-থাকায় মোবাইলে চার্জ দিতে পারেননি অনেকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে খাতা জমা দিতে খুবই অসুবিধায় পড়েছেন তাঁরা। তিনিও বিষয়টি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষকে জানিয়েছেন।


রাতভর বৃষ্টিতে বিদ্যুৎ নেই, বিপাকে CU-র ছাত্র-ছাত্রীরা। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের টিচার-ইনচার্জ প্রবীর দাস জানান, সেই কলেজ ভবন পুরোটাই জলমগ্ন। জলে ভেসেছে একাধিক ছাত্র-ছাত্রীর ঘর। মাথার উপর চাল না থাকলে পরীক্ষা কি করে দেবে তাঁরা। পাশাপাশি দুর্যোগের জন্য উত্তরপত্র আপলোড করতে পড়ুয়াদের অনেকেই সমস্যায় পড়ছেন।
রাতভর বৃষ্টিতে বিদ্যুৎ নেই, বিপাকে CU-র ছাত্র-ছাত্রীরা
নামখানা শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ে টিচার-ইনচার্জ দয়ালচাঁদ সর্দার বলেন, অনেক ছাত্রছাত্রীর এলাকায় বিদ্যুৎ নেই। ফোনে চার্জ দেওয়া যাচ্ছে না। দক্ষিণের শেষ প্রান্তে মৌসুনি দ্বীপ থেকেও অনেকে পড়তে আসেন এই কলেজে। তাঁরা রয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। পরীক্ষার্থীদের একজোট হয়ে থাকার পরামর্শ দিয়েছেন কলেজ-প্রধান। যাঁর মোবাইলে বেশি চার্জ থাকবে, তাঁর থেকেই বাকি পরীক্ষার্থীদের উত্তরপত্র পাঠাতে বলেছেন তিনি।
তবে অনেক ক্ষেত্রে জানা গিয়েছে, কলেজ থেকে গাড়ি নিয়ে গিয়ে পড়ুয়াদের উত্তরপত্র সংগ্রহের ব্যবস্থা আছে। এ দিনেও সেই ভাবে উত্তরপত্র সংগ্রহ করা হয়েছে।







