নজরবন্দি ব্যুরো: রাজ্যে হচ্ছে না উপনির্বাচন। সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে বিধানসভা উপ-নির্বাচন এখনই হচ্ছে না বলে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টে অব্যাহত উচ্চ প্রাথমিকের জটিলতা। অক্টোবরেই রায় দেবেন বিচারপতি? #Exclusive
ওই বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যগুলির মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফালাকাটা, হেমতাবাদ, এগরা, ফলতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভা আসন বিধায়কশূন্য হয়ে রয়েছে।
এর মধ্যে ফালাকাটা আসনটি বিধায়কশূন্য প্রায় ১ বছর। গত অক্টোবরে প্রয়াত হন সেখানকার বিধায়ক অনিল অধিকারী। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা ছিল ফালাকাটায়। কিন্তু করোনা সংক্রমণ এবং দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় তা স্থগিত ঘোষণা করে দেয় কমিশন।
সব মিলিয়ে উপ নির্বাচন ঘোষিত না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আসনগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। ফলে একুশের বিধানসভা ভোটের আগে শক্তি পরীক্ষার আর কোনও সুযোগ থাকছে না রাজ্যের শাসক বা বিরোধীদের কাছে।



