রাজ্য পঞ্চায়েতের অভিনব উদ্যোগ, করোনা কালে ঘরেই মিলবে পুরীর প্রসাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য পঞ্চায়েতের অভিনব উদ্যোগ, করোনা কালে ঘরেই মিলবে পুরীর প্রসাদ। আজ রথ, করোনা আবহে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ঘরে বসেই রথের দিন পুরীর ভোগে স্বাদ নেওয়ার ব্যবস্থা করছে। ঘরে বসে অর্ডার করলেই পাওয়া যাবে পুরীর ভোগের স্বাদ।

স্পেশাল মেনুতে থাকছে- খিচুড়ি, ডালমা, লুচি, পটল রসা, পাঁপড়, জিভে গজা, রসবালি, ছানাপোড়া। ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই পাওয়া যাবে খাবার। নম্বরগুলি হল ৬২৯০২৫৫৮৫৯, ৮১৭০৮৮৭৭৯৪ ও ৯১৬৩১২৩৫৫৬।

আরও পড়ুনঃ ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম

শুধু রথের দিন বলে নয়। এই খাবারের ব্যবস্থা স্থায়ী, জানিয়েছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। থাকছে দুপুর ও রাতের খাবার ব্যবস্থা। দুপুরে খাবারের জন্য আগের দিন রাত ১০টার মধ্যে জানাতে হবে। আর ডিনারের জন্য জানাতে হবে ঐ দিনের দুপুর ১টার মধ্যে। প্রতি প্যাকেট খরচ ধরা হবে ২৭৫ টাকা। তবে আলাদা ভাবে কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ বাবদ। রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট করপোরেশন এই মেনু তৈরির দায়িত্ব নিয়েছে বলে জানা যায়।

রাজ্য পঞ্চায়েতের অভিনব উদ্যোগ, ঘরে বসে পুরীর স্বাদ । 

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে, ঘরে বসে পুরীর স্বাদ। জানা যায়, পঞ্চায়েত দপ্তর পরিচালনাধীন যে সব স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের থেকে কেনা হবে সব্জি । মূলত সরকারি উদ্যোগের খামার গুলি থেকেই এগুলি কেনা হবে৷ যারা এই সব রান্নায় পারদর্শী তারাই বানাবেন পদ গুলি। তাই পূর্ব মেদিনীপুর ও ওড়িশা থেকেই নিয়ে আসা হবে পাচকদের৷

ছানাপোড়া, জিভে গজা আর পটলের রসার স্বাদ একমাত্র তাঁরাই দিতে পারবেন৷ এই স্পেশাল মেনু মিলবে ডানলপ থেকে বিমানবন্দর ১ নং গেট৷ গড়িয়ার কামালগাজি মোড় থেকে ঠাকুরপুকুর। এবং নবান্ন লাগোয়া এলাকাতেও যাঁরা থাকেন, তাঁরাও এই স্পেশাল মেনু পেয়ে যাবেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা বিধি নিষেধে অনেকেই যেতে পারছেন না পুরীতে। তাই এই ব্যবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত