ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোররাতে অগ্নিসংযোগ, কয়েক ঘন্টাতেই পুড়ে ছাই তুলোর গুদাম। ঘটনাস্থল হাওড়ার বাঁধাঘাট। স্থানীয় সূত্রের খবর রবিবার ভোররাতে আচমকা আগুন লাগে হাওড়ার বাঁধাঘাটের সালকিয়া  টেক্সটাইলে। ওই কারখানায় দুই তলায় পৃথক পৃথক দ্রব্যের গুদাম।

আরও পড়ুনঃ এবার স্কুলে আসুন শিক্ষকরা, জেলা পরিদর্শকদের নির্দেশে দু-ভাগ শিক্ষকমহল

প্রথম তলাতে তুলোর গুদান, দ্বিতীয় তলাতে হোসিয়ারি। রোববারের ভোররাতে আচমকা আগুন লাগে তুলোর গুদামে। তুলোর গুদামে অগ্নিসংযোগ দ্রুত ছড়িয়ে পড়বে আশঙ্কা করেই স্থানীয় লোকজন দ্রুততার সঙ্গে খবর দেয় দমকলে।

ভোররাতে অগ্নিসংযোগ, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই ঘটেছে ঘটনা। 

সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হয়েছিল দমকলের ৫ ইঞ্জিন। তবে দমকল কর্মীদের কথায় কারখানার শাটার বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল ভালোই। ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম। দরজা বন্ধ থাকায় শাটার ভেঙে তবে দমকল কর্মীরা আগুনের উৎসে পৌঁছতে সময় লেগে যায় বেশ কিছুক্ষণ।

প্রবেশ করে ঘন্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। এই মুহুর্তে আজ তা থেকে আগুন ছড়িয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। পুড়ে ছাই হয়ে গিয়েছে তুলোর কারখানাটি। আগুন নেভানোর পর অগ্নিসংযোগের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই ঘটেছে এই আগ্নিসংযোগ।

ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম
ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম

ভোররাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই হাওড়ার তুলোর গুদাম। তবে স্থানীয় সূত্রের খবর কারখানার ভেতরে কেউ ছিলেন না, সেদিক থেকে হতাহতের আশঙ্কা করছেন না কেউই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন