নজরবন্দি ব্যুরোঃ এবার স্কুলে আসুন শিক্ষকরা, নিয়মমাফিক হাজিরা দিন বিদ্যালয়ে। সম্প্রতি এমন নির্দেশই দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শকদের তরফ থেকে। তবে দীর্ঘদিন পরে এবার ডিউটি তালিকা বানিয়ে নিয়ম মাফিক বিদ্যালয় গমনের নির্দেশ নিয়ে ইতিমধেই দু-ভাগ হয়েছে শিক্ষক মহল।
আরও পড়ুনঃ গোটা রবিবার মেলেনি সাক্ষাৎ, আজ বৈঠক দিলীপ-নাড্ডার


বিদ্যালয়ের সামগ্রিক কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য পরিদর্শকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন একাংশ, তাঁদের মতে অনেক দিন ধরেই ঘরেই আছেন তাঁরা। মাঝে মাঝে কেবল কাজের খাতিরে যেতে হয়েছে বিদ্যালয়ে। এবার ডিউটি তালিকা বানিয়ে বিদ্যালয়ে যাওয়াতে আপত্তি নেই তাঁদের।
তবে অন্য একাংশের মত সম্পুর্ণ ভিন্ন। তাঁদের মতে শিক্ষা দফতর থেকে এখনো এই দ্ঘরণের কোন নির্দেশ আসেনি। গরমের ছুটি শেষ হয়েছে এই সংক্রান্ত কোন নোটিস দেওয়া হয়নি। সেক্ষেত্রে নয়া নিয়ম লাঘু হওয়ার আগে শিক্ষা দফতর গরম ছুটি শেষের বিজ্ঞপ্তি জারি করুক।
এবার স্কুলে আসুন শিক্ষকরা, ডিউটি তালিকা বানানোর নির্দেশ জেলা পরিদর্শকদের

এবার স্কুলে আসুন শিক্ষকরা, শিক্ষকদের নিয়ম করে বিদ্যালয়ে আসা প্রসঙ্গে দিন কয়েক আগেই মুখ খুলেছিলেন প্রধান শিক্ষকরা। তাঁদের বক্তব্য ছিলো করোনা কালে দীর্ঘ দিন ধরেই বিদ্যালয়ে এসে পঠন পাঠন বন্ধ রয়েছে। নাম করে ক্লাস নিতে হচ্ছে না ঠিকই। কিন্তু তার বাইরেও বিদ্যালয়ে কাজ রয়েছে অনেক।


মিড-ডে মিলের হিসেব, চাল দেওয়া, ট্যাবের টকা প্রদানের হিসেব,কন্যাশ্রী, ঐক্যশ্রীর প্রকল্পর কাজ, একাদশ থেকে দ্বাদশের ভর্তি প্রক্রিয়ার, পরীক্ষার কাজ, প্রশ্ন পত্র তৈরি সব মিলিয়ে কাজ রয়েছে প্রচুর। সেসবের জন্য শিক্ষক শিক্ষিকাদের বিধায়য়ে উপস্থিত থাকতেই হবে।
কিন্তু শিক্ষা দফতরের নির্দিষ্ট নিয়ম না থাকায় সকল শিক্ষকেরা আসেন না বিদ্যালয়ে। একা হাতে বেশিরভাগ কা সামলাতে হচ্ছে প্রধান শিক্ষকদের। দিন কয়েক আগেই তাঁরা জানিয়েছিলেন এবার থেকে নিয়ম করে আসতে হবে সকলকে। তার পরেই বর্ধমান থেকে চব্বিশ পরগণা জেলা পরিদর্শকেরা জানান প্রধান শিক্ষক দের নির্দেশ দেওয়া হয়েছে বাকি শিক্ষক দের ডিউটি তালিকা তৈরি করতে, বলা হয়েছে এবার স্কুলে আসুন শিক্ষকরা। তবে অনেক শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য গণপরিবহন বন্ধ থাকায় স্কুলে যেতে অসুবিধে হবে তাঁদের।








