Nirmala Sitharaman: ট্যাবলো বিতর্কে এবার মুখ খুললেন নির্মলা সীতারমন, কি জানালেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এক টুইট বার্তায় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে মোট ৫৬ টি ট্যাবলোর প্রস্তাবনা এসেছিল। কিন্তু, সবমিলিয়ে ২১ টি ট্যাবলোর প্রস্তাব গৃহীত হয়েছে। টুইটে অর্থমন্ত্রী লিখেছেন, “মোট ৫৬ টি ট্যাবলোর প্রস্তাবনা এসেছিল।

আরও পড়ুনঃ গুরুত্বহীন মদন, ৩১ মার্চের মধ্যে সাংগঠনিক নির্বাচন হচ্ছে তৃণমূলে

কিন্তু, সবমিলিয়ে ২১ টি ট্যাবলোর প্রস্তাব গৃহীত হয়েছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। ট্যাবলোর অনুমোদন দেয় কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। সেখানে প্রধানমন্ত্রীর কোনও হাত নেই।” এর পরে অর্থমন্ত্রী বলেছেন,

“দয়া করে ট্যাবলো নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। নেতাজিকে সম্মান জানানোয় কোনও বিরোধ নেই। কেন্দ্রের তরফেও একটি নেতাজির জন্মদিন উপলক্ষ্যে ট্যাবলো প্রস্তুত করা হয়েছে। দুটি একই পরিকল্পনার ট্যাবলো হয়ে যাবে বলে বাংলারটি বাদ দেওয়া হয়েছে।”

ট্যাবলো বিতর্কে এবার মুখ খুললেন নির্মলা সীতারমন, কি জানালেন তিনি?

উল্লেখ্য রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। কেরলের বাম সরকারও রাজ্যের সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুকে নিয়ে ট্যাবলো বাদ দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অন্য আরেকটি টুইট বার্তায় জানিয়েছেন, এতে কোনও সংঘাত নেই। এর আগেও বহুবার এই তিনরাজ্যের ট্য়াবলো অনুমোদন পেয়েছে সেই খতিয়ানও তুলে ধরেছেন অর্থমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর