Nirmala Sitharaman: আপনারা হনুমান! শিল্প সম্মেলনে এ কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার নতুন দিল্লিতে আয়োজিত মাইন্ডমাইন সামিটের ১৫ তম সংস্করণে বক্তৃতা রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। ভারতে শিল্পের আগমন ও বিনিয়োগের জন্য সরকার সব কিছু করবে আজ এমনটাই আসস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেখানে তিনি জানতে চাইলেন, নির্মাণে বিনিয়োগ করতে কেন দ্বিধাগ্রস্ত শিল্পপতিরা। যেখানে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের উপরে আত্মবিশ্বাস দেখাচ্ছেন।

আরও পড়ুন: এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

তিনি বলেন, ”ব্যাপারটা কি হনুমানের মতো? আপনারা নিজেদের শক্তিতে, নিজেদের ক্ষমতায় নিজেরাই বিশ্বাস করবেন না, অথচ কেউ একজন আপনার পাশে দাঁড়িয়ে মনে করিয়ে দেবে আপনারা হনুমান, তাই কি? হনুমানকে এমন কথা বলবেন কোন ব্যক্তি? সেটা নিশ্চয়ই সরকার হতে পারে না।” তাঁর কথায়, ”এটা ভারতের সময়। আমরা কোনও ভাবেই সময়টা মিস করতে চাই না।”

আপনারা হনুমান! শিল্প সম্মেলনে এ কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
আপনারা হনুমান! শিল্প সম্মেলনে এ কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আপনারা হনুমান! শিল্প সম্মেলনে এ কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

22 12

অগাস্টের যে সমীক্ষা পাওয়া গিয়েছে, সেই সমীক্ষা অনুযায়ী দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ৭%। দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এ নিয়ে নির্মলা বলেন, ‘দেশে বর্ষা অনিয়মিত, শাক-সবজির দামেও খানিক উত্থান-পতন দেখা গিয়েছে। তারপরেও দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি ব্যাপক নয়। সামাব্য বৃদ্ধি দেখা গিয়েছে মুদ্রাস্ফীতির।’ এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলি আগামীদিনে কার্যকরী হতে শুরু করবে।’ নির্মলার কথায় পরিষ্কার, দেশের মুদ্রাস্ফীতি বৃদ্ধি তাঁকে মোটেই খুব একটা বিচলিত করছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত