Drug Price: এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ যেন উল্টো পুরাণ, দেশে যখন সব জিনিসের দাম প্রতিদিন বেড়ে চলেছে ঠিক সেই সময় মোদী সরকার প্রকাশ করল অত্যাবশকীয় ওষুধের নতুন তালিকা। তাতে দেখা যাচ্ছে ২৭ টি বিভাগের মোট ৩৮৪ টি ওষুধের দাম কমানো হয়েছে। আজ একটি টুইট করে এই কথা জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

আরও পড়ুনঃ পুরুষ না মহিলা কারা বেশি অবিশ্বস্ত হন? চমকে দেবে সমীক্ষার ফল… 

এই নতুন তালিকার ফলে বেশ কিছু অত্যাবশকীয় ওষুধ সস্তা হবে। যার মধ্যে অন্যতম ইনসুলিন গ্লারগিনের মতো ডায়াবেটিসের ওষুধ কিংবা ডেলাম্যানিডের মতো টিবির ওষুধ। স্বাস্থ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘২০২২ সালের অত্যাবশকীয় ওষুধের তালিকা প্রকাশিত হল। এর মধ্যে ২৭টি বিভাগের ৩৮৪টি ওষুধ রয়েছে।

এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

এর ফলে বেশ কিছু অ্যান্টিবায়োটিক, টিকা, ক্যানসারের ওষুধ এবং আরও নানা গুরুত্বপূর্ণ ওষুধ আরও সাশ্রয়ী হবে। যা রোগীদের খরচ কমাবে।’ প্রসঙ্গত, এর আগে তিনি জানিয়েছিলেন, ”ভারত অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় তখনই পৌঁছতে পারবে যখন দেশের মানুষ সুস্থ থাকবে।”

এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

ঠিক কি কি ওষুধের দাম কমলো? জানা গিয়েছে, হৃদরোগের ওষুধ, সংক্রমণ প্রতিরোধী ওষুধ, হরমোন, কান, নাক, গলা ও গ্যাসট্রোইনটেস্টিনালের সমস্যায় ব্যবহৃত ওষুধ রয়েছে তালিকায়। যার মধ্যে অন্যতম প্যারাসিটামল, স্ট্রেপ্টোমাইসিন, লোরাজেপামের মতো ওষুধ।

এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

এই মূল্যবৃদ্ধির বাজারে সুখবর, কমলো ওষুধের দাম, এক নজরে দেখে নিন তালিকা

উল্লেখ্য, ন্যাশনাল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি তথা NPPA-র এই তালিকায় যে ওষুধগুলি থাকে সেগুলির সর্বোচ্চ যা দাম বেঁধে দেওয়া হয় তার মধ্যেই বিক্রি করতে হয়। এই দাম কমার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এই মূল্যবৃদ্ধির বাজারে দেশের মানুষের কিছুটা সুরাহা হবে।

22 11

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত