হলোনা সোনা পাওয়া, রুপোতেই আটকে গেলেন নীরজ

Neeraj Chopra: আরশাদ নাদিমের কাছে হারলেন ভারতের সোনার ছেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হলোনা সোনা পাওয়া, রুপোতেই আটকে গেলেন নীরজ। দু’দিন আগেই যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথম থ্রোতেই বাজিমাত করে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র অর্জন করেছিলেন। এবার চূড়ান্ত যুদ্ধ। বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার লক্ষ্য নিয়ে নেমে ছিলেন ভারতের নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। নীরজ যে ছন্দেই আছেন, যোগ্যতা নির্ণায়ক পর্বেই বুঝিয়ে দিয়েছেন।

৮৯.৩৪ মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে উঠেছিলেন তিনি। তাঁর ধারেকাছে আর কেউ নেই। ফাইনালে ওঠার যোগ্যতা মান ছিল ৮৪ মিটার। আর আজ ফাইনালে প্রথম থ্রো তিনি ছুড়লেন ৮৯.৪৫ মিটার। এটাই ভারতীয় তারকার এই মরশুমের সেরা থ্রো। আর আরশাদ নাদিম ছুড়লেন ৯২.৯৭ মিটার। নিজের তৃতীয় থ্রোতেও ফাউল করেছিলেন নীরজ।

কিন্তু দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নীরজ পরের রাউন্ডে গিয়েছিলেন। তারপর ফের ফাউল। নিজের পারফরম্যান্সে খানিকটা হতাশ দেখাচ্ছিল নীরজকে। এরপর নিজের পঞ্চম থ্রো তেও ফাউল করেছিলেন নীরজ। ফলে তখনি বোঝা যাচ্ছিল যে এবার হয়তো সোনা পাওয়া হল না। উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিকে সোনা ও রুপো জেতার নজির গড়লেন নীরজ।

প্যারিসে ফাইনালের শুরুটা ভাল হয়নি নীরজের। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে যাওয়ায় প্রথম থ্রো বাতিল হয়। ফলে চাপ আরও বাড়ে। বাকি দু’টি থ্রোয়ের মধ্যে ভাল করতে হত তাঁকে। পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৯২.৯৭ মিটার। সেটা পার করা সম্ভব হল না নীরজের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন