নজরবন্দি ব্যুরো: নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনকে নিয়ে ফের গুঞ্জন। শোনা যাচ্ছে তিনি নাকি এবার এক টলি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, তিনি নাকি এবার প্রেমে পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঊষসী রায়ের সাথে। নুসরতের পর শোনা যায় সৌরসেনীর প্রেমে পড়েছেন তিনি। কিন্তু সেই সম্পর্কও অতীত, এবার অন্য এক টলি নায়িকার প্রেমে পড়েছেন নিখিল, এমনটাই জোর গুঞ্জন।
আরও পড়ুন: বিশ্বকাপের পরেই কি T-20 থেকে অবসর বিরাটের? জল্পনা তুঙ্গে
সম্প্রতি তাঁকেই দেখা গেল নিখিলের ব্র্যান্ডের নতুন মুখ হিসাবে। সোমবার নিখিলের ব্র্যান্ড রঙ্গোলির নতুন কালেকশন আদরিনী লঞ্চ করলেন অভিনেত্রী। নিখিলের সঙ্গেই এদিন বিপণীতে আসেন ঊষসী। সোশ্যাল মিডিয়া ভরে গেছে তাঁদের ছবিতে। নতুন শাড়ির কালেকশন লঞ্চ করতে ঘুরে দেখলেন দোকান, পছন্দ করলেন কয়েকটি শাড়িও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন ঊষসী নিজেই।

এবার কোন টলি অভিনেত্রীর প্রেমে পড়লেন নিখিল? জানেন তিনি কে?

সোশ্যাল মিডিয়াতেও নিখিলের সঙ্গে ঊষসীর ছবি ছড়িয়ে পড়লে এ বিষয়ে জোর চর্চা শুরু হয়। প্রসঙ্গত নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পর নিখিল জৈনের সঙ্গে একাধিক টলি নায়িকার নাম নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রত্যেকবারই চুপ থাকতে দেখা গিয়েছে নিখিল জৈনকে। তবে এবিষয় ঊষসী জানান,’আমাদের নিয়ে যে আলোচনাটা চলছে, সেটা একেবারেই ভুল। নিখিলের সঙ্গে আমার সে রকম কোনও সম্পর্ক নেই। আমরা একসঙ্গে কাজ করছি। ব্যাস, এতটাই। কিন্তু কেন এরকম গুঞ্জন রটল, তা নিয়ে আমার সত্যিই জানা নেই। ভাবিনি এই বিষয়টা নিয়ে আবার নতুন করে কথা হবে। সত্যিই অবাক হচ্ছি।’



